কেন হিলারি সবচেয়ে বিপজ্জনক রাজনীতিক?
https://parstoday.ir/bn/news/world-i11044-কেন_হিলারি_সবচেয়ে_বিপজ্জনক_রাজনীতিক
মার্কিন নির্বাচনের শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, হিলারি সারা বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক রাজনীতিক। কিন্তু কেন?
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৬ ২১:২১ Asia/Dhaka
  • হিলারি ক্লিনটন
    হিলারি ক্লিনটন

মার্কিন নির্বাচনের শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, হিলারি সারা বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক রাজনীতিক। কিন্তু কেন?

এ প্রসঙ্গে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও স্বনামধন্য লেখক প্যাট্রিক ড্যানিয়েল ওয়েলচ বলেছেন, যদি হিলারি নির্বাচিত হন তাহলে তিনি নতুন করে মার্কিন সাম্রাজ্যবাদের ডাক দেবেন এবং বহুসংখ্যক যুদ্ধ শুরু করবেন।

 

ওয়েলচ ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, মার্কিন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিলারি হচ্ছেন একজন গণহত্যাকারী একজন দক্ষ যুদ্ধবাজ ব্যক্তি। তিনি রিপবালিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বেশি বিপজ্জনক রাজনীতিক।

 

ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ও হিলারি ক্লিনটনের মিথ্যা বলা নিয়েও বিশ্লেষক ওয়েলচ কথা বলেন। এছাড়া, হিলারিকে কৃষ্ণাঙ্গদের জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে তার বর্ণ-বিদ্বেষী মনোভাবের সমালোচনা করেন।#

 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩