সিরিয়ায় দখলদার সেনাদের ঘাঁটিতে ড্রোন হামলা; নিহত একজন, আহত ৫ সেনা
https://parstoday.ir/bn/news/world-i121056-সিরিয়ায়_দখলদার_সেনাদের_ঘাঁটিতে_ড্রোন_হামলা_নিহত_একজন_আহত_৫_সেনা
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি ঘাঁটি লক্ষ্য করে প্রতিরোধকামী যোদ্ধারা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। এতে আমেরিকার অন্তত একজন সামরিক ঠিকাদার নিহত এবং পাঁচ সেনা আহত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ২৫, ২০২৩ ০৯:৩১ Asia/Dhaka
  • সিরিয়ায় দখলদার সেনাদের ঘাঁটিতে ড্রোন হামলা; নিহত একজন, আহত ৫ সেনা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি ঘাঁটি লক্ষ্য করে প্রতিরোধকামী যোদ্ধারা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। এতে আমেরিকার অন্তত একজন সামরিক ঠিকাদার নিহত এবং পাঁচ সেনা আহত হয়েছে।

এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় সাধারণত হতাহতের ঘটনা ঘটত না। সেদিক দিয়ে গতকালের (শুক্রবার) হামলা ছিল ব্যতিক্রমধর্মী।

ড্রোন হামলার পর মার্কিন সামরিক বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে ১১ জন প্রতিরোধকামী যোদ্ধা নিহত হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের সাপোর্ট সেন্টারের বরাত দিয়ে ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, আমেরিকার এই বিমান হামলার পর সিরিয়ার পূর্বাঞ্চলে অন্তত দুটো মার্কিন ঘাঁটিতে ২০টির বেশি রকেট হামলা চালানো হয়। হামলার পর ওই এলাকায় মার্কিন হেলিকপ্টার গানশিপ উড়তে দেখা যায়।

আমেরিকা এবং তার কয়েকটি মিত্র দেশ সিরিয়ায় ২০১৪ সাল থেকে জোরপূর্বক কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের দাবি করে আসছে। এই লড়াইয়ের ছদ্মাবরণে তারা সিরিয়ায় দখলদারিত্ব কায়েম করেছে এবং বেশ কয়েকটি তেল ও গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে। এর বিরুদ্ধে দামেস্ক সরকার শুরু থেকেই প্রতিবাদ করে আসছে। সিরিয়ার প্রতিরোধকারী যোদ্ধারা ইদানিং মার্কিন সেনা ঘাঁটিগুলোর ওপর হামলা জোরদার করেছে।#

পার্সটুডে/এসআইবি/ জিএআর/ ২৫