ফরাসি ছাত্রদের  যুদ্ধ প্রস্তুতি থেকে মার্কোসুরে ম্যাক্রনের ফাঁদ পর্যন্ত
https://parstoday.ir/bn/news/world-i156038-ফরাসি_ছাত্রদের_যুদ্ধ_প্রস্তুতি_থেকে_মার্কোসুরে_ম্যাক্রনের_ফাঁদ_পর্যন্ত
পার্সটুডে-ফরাসি সশস্ত্র বাহিনী ধীরে ধীরে দেশের ছাত্রদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ফরাসি মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংবাদ কভার করেছে। পার্সটুডে-র এই নিবন্ধে, আমরা কয়েকটি শিরোনাম দেখার চেষ্টা করবো।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৬ ১৫:৫৭ Asia/Dhaka
  • ফ্রান্সের একটি সামরিক ঘাঁটিতে ইমানুয়েল ম্যাক্রন
    ফ্রান্সের একটি সামরিক ঘাঁটিতে ইমানুয়েল ম্যাক্রন

পার্সটুডে-ফরাসি সশস্ত্র বাহিনী ধীরে ধীরে দেশের ছাত্রদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ফরাসি মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংবাদ কভার করেছে। পার্সটুডে-র এই নিবন্ধে, আমরা কয়েকটি শিরোনাম দেখার চেষ্টা করবো।

লা ফিগারো

- ফরাসি জাতীয় র‍্যালি দলের প্রধান "জর্ডান বারডেলা'র বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ইউরোপীয় সংসদ কর্তৃক অর্থায়ন করা "মিডিয়া প্রশিক্ষণ" থেকে উপকৃত হয়েছেন।

- সংসদীয় ফাইল; বায়রো এবং মেলানশুন এখনও অনিশ্চিত

-লিয়ন পৌরসভা নির্বাচন: জিন-মিশেল আউলাস তার ৯টি অঞ্চলের নেতাদের পরিচয় করিয়ে দিয়েছেন

- মার্সেইতে "নর্দমায় গোলাবারুদের সন্ধান লাভ", পুলিশ ফেলিক্স-পিয়াট অঞ্চল বন্ধ করে দিয়েছে

-প্রাক্তন কুর্সিকা জাতীয়তাবাদী নেতা অলান ওরসোনি তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে গুলিতে নিহত হয়েছে

 

লা মন্ডে

-কৃষকদের ক্ষোভ; মঙ্গলবার প্যারিসে আরেকটি বিক্ষোভের পরিকল্পনা করছে ইউনিয়নগুলো

-সামরিক বিশেষজ্ঞ কার্লো মাসালা: ইউরোপের পুনসশস্ত্রিকরণ নীতি নিরর্থক

-২০২৭ সালের ফরাসি রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয়তাবাদী সমাবেশ রোধ করার জন্য একটি বাস্তব প্রচারণা

- মার্কিন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার অভিবাসীদের দ্বিধা

-মার্কোসুরের ফাঁদে আটকা পড়েছে এমানুয়েল ম্যাক্রন এবং তার সরকার

 

লিবারেশন

-জাতীয় শিক্ষা এবং সশস্ত্র বাহিনী; ফরাসি শিক্ষার্থীরা ধীরে ধীরে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে

-ইউরোপীয় আদালত কর তদন্তকে জটিল করে তুলছে

-এবারের শীতে লক্ষ লক্ষ শরণার্থী ঝুঁকির মধ্যে রয়েছে

-ট্রাম্প ম্যাক্রনকে অপমান করেছেন; একটি হাস্যকর প্রহসন, নির্মম সাম্রাজ্যবাদের প্রদর্শনী

-ট্রাম্প বিশ্বের ওপর তার নতুন সাম্রাজ্যবাদ চাপিয়ে দিচ্ছেন

 

 লা প্যারিসিয়েন

-ল্যুভর মিউজিয়ামে শতাব্দীর চুরি; অবারভিলিয়ার স্টোরেজ ইউনিট, রত্নগুলো লুকানোর শেষ নির্ধারিত জায়গা

-কর জালিয়াতির সাথে সম্পর্কিত অর্থ পাচার; আদালত প্যাট্রিক বলকানিকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে

-স্থানীয় নির্বাচন ২০২৬: ল্যান্ডেস অঞ্চলের ৮০ বছর বয়সী গ্রামীণ মেয়র টানা অষ্টম মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছেন

- ডোনাল্ড ট্রাম্পের সাথে কিউবার রাষ্ট্রপতির মতবিরোধে; তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে "কোনও আলোচনা" হয়নি

-ইকুয়েডরের একটি পর্যটন সৈকতে পাঁচটি মানুষের মাথা সতর্কতামূলক একটি বার্তা সহ প্রদর্শিত

 

ফ্রান্স২৪

-ভেন্স ইরানের সাথে কূটনীতির আহ্বান জানিয়েছেন

-মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থায় দমন-পীড়ন এবং গুলি চালানোর অভিযোগে মিনেসোটা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

-ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোর সাথে দেখা করবেন ট্রাম্প

-গ্রিনল্যান্ডের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি পুনর্নবীকরণের মাঝেই মার্কিন আইন প্রণেতারা ডেনমার্ক ভ্রমণ করছেন।#

পার্স টুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।