মার্কিন নৌ অবরোধ এড়িয়ে ইরান-চীন স্থল করিডোর সক্রিয় হতে পারে
-
মার্কিন নৌ অবরোধ এড়িয়ে ইরান-চীন স্থল করিডোর সক্রিয় হতে পারে
পার্সটুডে- ফার্স নিউজ এজেন্সির মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ব্র্যান্ডন উইকার্ট বলেছেন যে, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ ব্যর্থ হবে এবং ইরান পুনর্নির্মিত রেললাইনের মাধ্যমে স্থলপথে তার প্রধান ক্রেতা চীনে তেল পাঠাতে পারবে।
পার্সটুডে জানিয়েছে তিনি বলেছেন, এটা কল্পনা করা কঠিন নয় যে, যদি আমরা এই অবরোধকে গুরুত্ব সহকারে নিই, তবে তারা স্থলপথে মধ্য এশিয়া ও চীনে জ্বালানি পাঠাবে এবং চীনারা আমাদের প্রতিরোধে ইরানকে সাহায্য করার জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে।
উল্লেখ্য যে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ড কিছু দেশকে সময়ের আগেই কাছাকাছি নিয়ে এসেছে, যার একটি স্পষ্ট উদাহরণ হলো ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর রাশিয়া ও ভারতের অবস্থান। #
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।