ইরানের বিরুদ্ধে আমেরিকার উসকানি অব্যাহত; নয়া নিষেধাজ্ঞা আরোপ
এপ্রিল ২৮, ২০২৬ ১১:২৯ Asia/Dhaka
পার্সটুডে- আমেরিকা আবারও ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। যুদ্ধ উসকানিমূলক তৎপরতার সঙ্গে সামঞ্জস্য রেখে তা অব্যাহত রাখা হয়েছে।
ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। আমেরিকার ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের তহবিল স্থানাস্তর হয়েছে।
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ- তারা ইরান-বিরোধী নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে।
পার্সটুডে/এস এ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ