ট্রাম্পের দাবি এবং মার্কিন অর্থমন্ত্রীর দম্ভোক্তি: কলিবফের প্রতিক্রিয়া
-
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে- ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে মার্কিন প্রেসিডেন্টের দাবি এবং এই সন্ত্রাসী সরকারের অর্থমন্ত্রীর দম্ভোক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, ইরানের তেলকূপ বিস্ফোরণের বিষয়ে ট্রাম্পের মিথ্যা দাবির জবাবে লিখেছেন: তিন দিন কেটে গেছে এবং কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। আমরা এই সময়কাল তিন দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করতে পারি এবং কূপগুলোর সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারি।
তিনি আরও বলেন: এই ধরনের কথাবার্তা হলো অমূলক, যা মার্কিন অর্থমন্ত্রী স্কট বাসনেটের মতো লোকদের কাছ থেকে শোনা যায়, যারা অবরোধকে উৎসাহিত করে এবং তেলের দাম ১২০ ডলারেরও বেশি বাড়িয়ে দিয়েছে। পরবর্তী গন্তব্য হবে তেলের দাম ১৪০ ডলার। কলিবফ জোর দিয়ে বলেন: "সমস্যাটা শুধু ভুল ধারণাই নয়, বরং ভুল মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিও।"#
পার্সটুডে/এমআরএইচ/৩০
শ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন