ট্রাম্প নেতানিয়াহুর কাছে "জিম্মি" হয়ে আছেন: খ্যাতনামা বিশ্লেষক টাকার কার্লসন
-
ট্রাম্প নেতানিয়াহুর কাছে "জিম্মি" হয়ে আছেন
পার্সটুডে- আমেরিকার একজন খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসী মার্কিন সরকারের প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে "জিম্মি" হয়ে আছে।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন এই বিশ্লেষক টাকার কার্লসন নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের নীতির ওপর বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো প্রভাব রয়েছে।
কার্লসন এও বলেন: "ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতামূলক চুক্তি করতে চান, কিন্তু ইসরায়েলি শাসনব্যবস্থা তাতে বাধা দিয়েছে।"
তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা।
কার্লসন জোর দিয়ে বলেন: "একটি স্বাধীন দেশের ভূখণ্ড দখল করার অজুহাত হিসেবে আপনি ইরানের সঙ্গে যুদ্ধকে ব্যবহার করতে পারেন না; ওই ভূমি আপনার নয়।"
ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং ট্রাম্পের নীরবতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন: "ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করার সাহসও করেননি।"
ইসরায়েল-মার্কিন সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে কার্লসন বলেন, "এটি পুরোপুরি দাসত্ব এবং একজনের ওপর আরেকজনের পূর্ণ নিয়ন্ত্রণ।"#
পার্সটুডে/এমআরএইচ/৩