যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ করতে সক্ষম নয়: বিশিষ্ট মার্কিন বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i159134-যুক্তরাষ্ট্র_ইরানের_বিরুদ্ধে_নৌ_অবরোধ_করতে_সক্ষম_নয়_বিশিষ্ট_মার্কিন_বিশ্লেষক
পার্সটুডে- একজন বিশিষ্ট আমেরিকান বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ করতে সক্ষম নয় এবং সফলও হবে না।
(last modified 2026-05-04T10:45:16+00:00 )
মে ০৪, ২০২৬ ১৬:৪২ Asia/Dhaka
  • হরমুজ প্রণালী
    হরমুজ প্রণালী

পার্সটুডে- একজন বিশিষ্ট আমেরিকান বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ করতে সক্ষম নয় এবং সফলও হবে না।

পার্সটুডে জানিয়েছে, বিশিষ্ট এই মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফরি স্যাক্স এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান-বিরোধী যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্ব অর্থনীতির বর্তমান খারাপ অবস্থার কথা উল্লেখ করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ হলো জলদস্যুতা এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সমুদ্রে ইরানকে ঘিরে ফেলতে সফল হবে না, কারণ তা করার মতো নৌ সক্ষমতা তাদের নেই। আমেরিকার জনগণের ওপর ইরান-বিরোধী যুদ্ধের চাপের কথা উল্লেখ করে জেফরি স্যাক্স বলেন, আমরা যে অযৌক্তিক যুদ্ধে জড়িয়ে পড়েছি, তাতে কেবল আমেরিকানরাই ভোগান্তির শিকার হচ্ছে। 

মার্কিন সামরিক আধিপত্যের পতনের কথা উল্লেখ করে আমেরিকার এই অর্থনীতিবিদ আরও বলেন, ইরান-বিরোধী যুদ্ধের অন্যতম শিক্ষা হলো, বিশ্বে মার্কিন সামরিক আধিপত্য আর কাউকে আকৃষ্ট করছে না। মূল বিষয়টি হলো বিশ্বে ‘ইরান’ নামক একটি নতুন সামরিক শক্তির উত্থান ঘটেছে। জেফরি স্যাক্স যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, "আমেরিকা ভুল পথে আছে এবং তাদের নেতৃত্ব অত্যন্ত দুর্বল।"

এদিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলা হয়েছে এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু করেছিলেন এবং এটি এখন জটিল ও ব্যয়বহুল সংঘাতে রূপ নিয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন