শি জিনপিং ঠিকই বলেছেন, আমেরিকা ধ্বংসের পথে: ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i159398-শি_জিনপিং_ঠিকই_বলেছেন_আমেরিকা_ধ্বংসের_পথে_ডোনাল্ড_ট্রাম্প
পার্সটুডে: ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া একটি পোস্টে লিখেছেন, চীনের প্রেসিডেন্টের সেই বক্তব্যের সাথে তিনি একমত যেখানে তিনি আমেরিকাকে একটি "পতনশীল দেশ" হিসেবে অভিহিত করেছিলেন।
(last modified 2026-05-15T08:51:09+00:00 )
মে ১৫, ২০২৬ ১৪:৪৬ Asia/Dhaka
  • শি জিনপিং ঠিকই বলেছেন, আমেরিকা ধ্বংসের পথে: ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে: ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া একটি পোস্টে লিখেছেন, চীনের প্রেসিডেন্টের সেই বক্তব্যের সাথে তিনি একমত যেখানে তিনি আমেরিকাকে একটি "পতনশীল দেশ" হিসেবে অভিহিত করেছিলেন।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় বলেছেন: "চীনের প্রেসিডেন্ট যখন অত্যন্ত সূক্ষ্মভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন একটি দেশ হিসেবে উল্লেখ করেছেন যা সম্ভবত ধ্বংসের পথে রয়েছে, তখন তিনি সেই বিশাল ক্ষতির কথাই বুঝিয়েছেন যা আমরা জো বাইডেনের চার বছরের শাসনামল এবং তার প্রশাসনের সময় সহ্য করেছি এবং এই ক্ষেত্রে তিনি (শি জিনপিং) সম্পূর্ণ সঠিক ছিলেন।"

ট্রাম্প হোয়াইট হাউসে তার পরবর্তী ১৬ মাসের উপস্থিতিকে 'অত্যন্ত উজ্জ্বল' বলে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, শি জিনপিংয়ের সেই বক্তব্য এই সময়ের আমেরিকার জন্য ছিল না।

ট্রাম্প আরও লিখেছেন: "দুই বছর আগে আমরা সত্যিই একটি পতনের মুখে থাকা দেশ ছিলাম; এই বিষয়ে আমি প্রেসিডেন্ট শি-এর সাথে পুরোপুরি একমত!"

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেশ।

এর আগে সফরের প্রথম পূর্ণ দিবসে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, দিনভর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা উভয় দেশের জন্যই কল্যাণকর হবে।

সেই অনুষ্ঠানে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রশংসাও করেন তিনি। প্রায় ৯ বছরের মধ্যে প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান ট্রাম্প। সফরে তার সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তিও ছিলেন।#

পার্সটুডে/এমএআর/১৪