ইরানের বিরুদ্ধে যুদ্ধের অর্থনৈতিক পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে জি-৭-এর হুশিয়ারি
-
যুক্তরাষ্ট্রকে জি-৭-এর হুশিয়ারি
পার্সটুডে-জি-৭ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা ইউরোপের অর্থনীতির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জি-৭ অর্থমন্ত্রীদের দু'দিনের সাম্প্রতিক বৈঠকে তারা ওয়াশিংটনকে যুদ্ধের অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সতর্ক করে দেন এবং হোয়াইট হাউসকে দ্রুত এই যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান।
জি-৭ ভুক্ত দেশগুলো বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের ফলে ইউরোপীয় ইউনিয়নে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে এবং এর ফলে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাপে পড়েছে। তারা আরও সতর্ক করেছে, এই পরিস্থিতি শেষ পর্যন্ত একটি গুরুতর খাদ্য সংকটের দিকেও গড়াতে পারে।
রুশ সামরিক বিশেষজ্ঞ: ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোকে কার্যত অকার্যকর করে দিয়েছে
এদিকে, রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ল’ ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্তেপানভ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান-বিরোধী সামরিক আগ্রাসন প্রসঙ্গে বলেন, ইরান কার্যত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর আক্রমণ করার ক্ষমতা অচল করে দিয়েছে।
তিনি বুধবার রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা বিবেচনায় নিলে, তেহরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীভিত্তিক আক্রমণ চালানোর ক্ষমতা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন