মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতের মিল নেই: মস্কোতে ইরানি রাষ্ট্রদূত
-
মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি
পার্সটুডে- পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে সেদেশটি আলোচক দলের বেশ কিছু বিষয়ে পরস্পরবিরোধী অবস্থান এটাই প্রমাণ করে যে তাদের মধ্যে মতের মিল নেই।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি মস্কো-ভিত্তিক কমার্স্যান্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: "বেশ কিছু প্রস্তাব বিনিময় হয়েছে, কিন্তু এই ধরনের সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার কারণ হলো ট্রাম্পের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।"
মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, "এই পরিস্থিতি এটাই প্রমাণ করে যে আমেরিকায় একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হলেন ট্রাম্প। ট্রাম্প নিজে বিজয় এবং নিজের জন্য সম্মান ছাড়া আর কিছুই বিবেচনা করেন না।"
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, "আমেরিকা এবং স্বয়ং ট্রাম্পের সাথে আজকের সমস্যা হলো, তিনি নির্দেশ জারি করতে চান। আমরা যদি মার্কিনিদের নির্দেশই মেনে নিতাম, তাহলে প্রায় পাঁচ দশক ধরে কেন প্রতিরোধ চালিয়ে আসছি? আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছি; এটা স্বাভাবিক যে আমরা কোনো নির্দেশ মেনে নেব না।"#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।