আর্মেনিয়ার সামরিক কুচকাওয়াজে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ও চীনা ড্রোন
https://parstoday.ir/bn/news/world-i159838-আর্মেনিয়ার_সামরিক_কুচকাওয়াজে_ইরানি_প্রতিরক্ষা_ব্যবস্থা_ও_চীনা_ড্রোন
পার্সটুডে-আর্মেনিয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি তাদের প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজে ইরান, রাশিয়া, ভারত, ফ্রান্স ও চীন থেকে কেনা বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে।
(last modified 2026-05-30T11:49:55+00:00 )
মে ৩০, ২০২৬ ১৭:৩৯ Asia/Dhaka
  • ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা 'মাজিদ'
    ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা 'মাজিদ'

পার্সটুডে-আর্মেনিয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি তাদের প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজে ইরান, রাশিয়া, ভারত, ফ্রান্স ও চীন থেকে কেনা বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে।

ফার্স নিউজ এজেন্সির আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়া প্রথমবারের মতো এই কুচকাওয়াজে চীনে নির্মিত সিএইচ-ফোর-বি রেইনবো (CH-4B Rainbow) যুদ্ধ ড্রোন জনসমক্ষে প্রদর্শন করেছে।

গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো রাজধানী ইয়েরেভানে এই সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর আগে দেশটির স্বাধীনতার ২৫তম বার্ষিকী উপলক্ষে সর্বশেষ সামরিক কুচকাওয়াজ ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

আর্মেনিয়ার সংবাদমাধ্যম ‘প্যান আর্মেনিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, কুচকাওয়াজে রাশিয়া, ভারত, ফ্রান্স, ইরান, চীন ও অন্যান্য দেশ থেকে কেনা অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে, যার অধিকাংশই প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়।

প্রদর্শিত সামরিক সরঞ্জামের মধ্যে ছিল রাশিয়ার টিওএস-১ (TOS-1) রকেট লঞ্চার ও পোলে-২১ (Pole-21) ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, ভারতের পিনাকা এমএলআরএস (MLRS) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ফ্রান্সের সিজার (Caesar) আত্মঘাতী হুইটজার এবং ইরানে নির্মিত ‘মাজিদ’ স্বল্প-উচ্চতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।