ইরানের বিরুদ্ধে যুদ্ধ ট্রাম্পের জন্য ভিয়েতনামে পরিণত হয়েছে: সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i160070-ইরানের_বিরুদ্ধে_যুদ্ধ_ট্রাম্পের_জন্য_ভিয়েতনামে_পরিণত_হয়েছে_সাবেক_মার্কিন_যুদ্ধমন্ত্রী
পার্সটুডে- সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভিয়েতনামের মতো একটি যুদ্ধে পরিণত হতে যাচ্ছে।
(last modified 2026-06-06T15:00:59+00:00 )
জুন ০৬, ২০২৬ ১৩:৪২ Asia/Dhaka
  • সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী লিওন প্যানেটা
    সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী লিওন প্যানেটা

পার্সটুডে- সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভিয়েতনামের মতো একটি যুদ্ধে পরিণত হতে যাচ্ছে।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে বলা হয়েছে; সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী লিওন প্যানেটা সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ট্রাম্পের জন্য ভিয়েতনামের মতো একটি যুদ্ধে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন: আমরা ইরান সরকারের সাথে যে চুক্তিই করি না কেন, তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করবে।

এই সাবেক মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেন: ইসরায়েলের দেওয়া আশ্বাসের উপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন যে, ইরানি নেতাদের হত্যা করা হলেই কয়েক দিনের মধ্যে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়বে। এটি ছিল একটি মারাত্মক ভুল হিসাব।

প্যানেটা বলেন: ইরানের সরকার ব্যবস্থা এখনও বহাল আছে এবং যতদিন এটি বহাল থাকবে, আমরা যে কোনো চুক্তিতে স্বাক্ষর করি না কেন, তা অস্থায়ী হবে। #

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন