ট্রাম্পের চুক্তি ঘোষণায় হতবাক নেতানিয়াহু
-
হতবাক নেতানিয়াহু
পার্সটুডে- তেহরানের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে ট্রাম্পের পোস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অবাক করেছে।
একটি ইসরায়েলি সূত্র দাবি করেছে, তেহরানের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবাক করেছে, যিনি তখন ইরান সম্পর্কিত একটি নিরাপত্তা আলোচনায় ব্যস্ত ছিলেন।
সূত্রটি জানিয়েছে, ইরানের সঙ্গে কোনো আসন্ন চুক্তি বা চুক্তির কোনো ধারা নিশ্চিতকরণের বিষয়ে ইসরায়েল অবগত নয়। এটি দৃশ্যত ট্রুথ সোশ্যাল সামাজিক নেটওয়ার্কে ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় সম্মত হয়েছে, কিন্তু প্রাপ্ত তথ্য তা নিশ্চিত করে না।
ইরানের ওপর টানা দুই রাত মার্কিন হামলা এবং ট্রাম্পের পক্ষ থেকে আরও হামলা ও তেহরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুমকির পর, নেতানিয়াহু বৃহস্পতিবার রাতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এবং তার কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
ট্রাম্প কয়েক ঘণ্টা আগে ইরানের ওপর পরিকল্পিত বোমা হামলা বাতিল করার পর দাবি করেন, “ইসরায়েলসহ এই অঞ্চলের সকল পক্ষ ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা এবং চূড়ান্ত বিষয়গুলোতে নীতিগতভাবে ও বিস্তারিতভাবে একমত হয়েছে।”
তিনি এও দাবি করেন, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শীঘ্রই ঘোষণা করা হবে।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।