ট্রাম্পের প্রকল্পের প্রতিক্রিয়া; "আলবেনিয়া বিক্রির জন্য নয়"
-
ট্রাম্পের প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় বিক্ষোভ
পার্সটুডে- আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। একটি সংরক্ষিত এলাকায় বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রতিবাদে এই সমাবেশটি সাম্প্রতিককালের অন্যতম বৃহত্তম সমাবেশ। এই প্রকল্পটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে সম্পর্কিত এবং এটি এখন দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের কারণে জনগণের অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে।
আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, শনিবার (২০ জুন) আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে সম্পর্কিত একটি রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে শুরু হওয়া সমাবেশগুলোর মধ্যে এটিকে অন্যতম বৃহত্তম প্রতিবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মে মাসের শেষের দিকে বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কুশনারের সাথে সম্পর্কিত একটি বিলাসবহুল হোটেল নির্মাণের বিরোধিতা করতে প্রতি রাতে জড়ো হচ্ছে। বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন।
আলবেনিয়ার বিক্ষোভকারীরা দেশটির উপকূলে পরিকল্পিত প্রকল্পগুলো সম্পর্কে স্বচ্ছতার অভাবের জন্য সরকার ও প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করেছেন।#
পার্সটুডে/এমআরএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।