শাহবাজ শরীফ: শহীদ খামেনেয়ীর গভীর চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে
https://parstoday.ir/bn/news/world-i161038-শাহবাজ_শরীফ_শহীদ_খামেনেয়ীর_গভীর_চিন্তাধারা_ভবিষ্যৎ_প্রজন্মকে_পথ_দেখাবে
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান সবসময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রজ্ঞা ও গভীর চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান উত্তরাধিকার হয়ে থাকবে।
(last modified 2026-07-05T01:37:06+00:00 )
জুলাই ০৫, ২০২৬ ০৭:২৫ Asia/Dhaka
  • শাহবাজ শরীফ
    শাহবাজ শরীফ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান সবসময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রজ্ঞা ও গভীর চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান উত্তরাধিকার হয়ে থাকবে।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবের শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে ইরানি জাতির ব্যাপক অংশগ্রহণের প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন,

“পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজা উপলক্ষে ভ্রাতৃপ্রতিম ইরানের সরকার ও জনগণের প্রতি আমি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।”

তিনি আরও বলেন,“শহীদ নেতার প্রজ্ঞা,নেতৃত্ব এবং তাঁর চিন্তাধারার গভীর প্রভাব ইরান ও সমগ্র অঞ্চলে বহু প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।”

শাহবাজ শরীফ আরও জোর দিয়ে বলেন,“ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে পাকিস্তান এই শোকের সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে।”#

পার্সটুডে/এস এ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।