অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী: ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি
https://parstoday.ir/bn/news/world-i161078-অস্ট্রিয়ার_সাবেক_পররাষ্ট্রমন্ত্রী_ইরান_এখন_বিশ্বের_অন্যতম_বড়_শক্তি
অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। পার্সটুডে, ইরনার বরাতে জানিয়েছে, এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে দেখা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
(last modified 2026-07-06T05:49:38+00:00 )
জুলাই ০৬, ২০২৬ ১১:২৫ Asia/Dhaka
  • অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল ।
    অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল ।

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। পার্সটুডে, ইরনার বরাতে জানিয়েছে, এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে দেখা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সমীকরণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের এই নতুন অবস্থান ও ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারিন নাইসল এর আগেও মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে—এমন দাবি করার কোনো ভিত্তি নেই। তাঁর মতে, এই সংঘাতের ফলে মার্কিন সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে বিজয় অর্জনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো অটুট রয়েছে। নাইসল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধজয়ের কথা বললেও হরমুজ প্রণালী এখনও কার্যত অবরুদ্ধ রয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং অঞ্চলের দেশগুলোর রপ্তানি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।

তিনি বলেন, এসব বাস্তবতা প্রমাণ করে যে, ইরান শুধু সামরিক ও রাজনৈতিক চাপ মোকাবিলায় সক্ষমই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।#

পার্সটুডে/এমবিএ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।