শান্তির পথে ইসরায়েল সবচেয়ে বড় বাধা: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i162594-শান্তির_পথে_ইসরায়েল_সবচেয়ে_বড়_বাধা_তুরস্কের_প্রতিরক্ষা_মন্ত্রণালয়
পার্সটুডে- তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি সম্প্রসারণবাদী নীতিকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে।
(last modified 2026-08-28T10:44:01+00:00 )
আগস্ট ২৮, ২০২৬ ১৬:২৭ Asia/Dhaka
  • • তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাকি আকতুর্ক
    • তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাকি আকতুর্ক

পার্সটুডে- তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি সম্প্রসারণবাদী নীতিকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে।

রাষ্ট্রিয় নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসী মনোভাব এবং সম্প্রসারণবাদী নীতি এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিম তুরস্কের আফিয়ন কারাহিসার প্রদেশে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র "জাকি আকতুর্ক" জোর দিয়ে বলেন, একতরফা শক্তি প্রয়োগের উপর ভিত্তি করে এই অঞ্চলের ভবিষ্যৎ গড়া যাবে না।

তিনি আরও বলেন যে, শান্তি অবশ্যই এমন নিরাপত্তার উপর ভিত্তি করে হতে হবে যা আন্তর্জাতিক আইন, দেশগুলোর সার্বভৌমত্ব এবং তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করে। আকতুর্ক আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বিরুদ্ধে তুরস্কের চলমান আন্তর্জাতিক আইনি কার্যক্রমের কথাও উল্লেখ করেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন