ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনে ট্রাম্পের উন্মাদনা অব্যাহত
https://parstoday.ir/bn/news/world-i162866-ভৌগোলিক_স্থানের_নাম_পরিবর্তনে_ট্রাম্পের_উন্মাদনা_অব্যাহত
পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উন্মাদনা এবার খোদ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যকেও গ্রাস করেছে।
(last modified 2026-09-07T13:34:53+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১৫:০৯ Asia/Dhaka
  • স্থানের নাম পরিবর্তনে ট্রাম্পের উন্মাদনা
    স্থানের নাম পরিবর্তনে ট্রাম্পের উন্মাদনা

পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উন্মাদনা এবার খোদ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যকেও গ্রাস করেছে।

পার্সটুডে আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের বিষয়টিকে রাজনৈতিক বিতর্কে পরিণত করেছেন। এবার তাঁর লক্ষ্য নিউ মেক্সিকো।

ট্রাম্প গতকাল তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে ‘মেক্সিকো’ শব্দটি কেটে দিয়ে তার পরিবর্তে ‘আমেরিকা’ লেখা হয়। হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্টও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ছবিটি পুনরায় প্রকাশ করেছে।

ট্রাম্প নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে লেখেন, “অনেক মানুষ প্রস্তাব দিয়েছেন-নিউ মেক্সিকো, যা ইতিহাসের সবচেয়ে প্রতারণাপূর্ণ নির্বাচনী ফলাফলের জন্য পরিচিত বৃহৎ অঙ্গরাজ্যগুলোর একটি, তার নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখা হোক।”

ট্রাম্পের এই প্রস্তাব নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট প্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অঙ্গরাজ্যটির ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হাইনরিখ ট্রাম্পের সাম্প্রতিক ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, “তিনটি জিনিসকে আমি সবসময় তাদের প্রকৃত নামেই ডাকব: মেক্সিকো উপসাগর, অন্টারিও হ্রদ এবং নিউ মেক্সিকো।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।