‘বিল গেটস এখন আর বিশ্বের শ্রেষ্ঠ ধনী নন’
https://parstoday.ir/bn/news/world-i19843-বিল_গেটস_এখন_আর_বিশ্বের_শ্রেষ্ঠ_ধনী_নন’
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এখন আর বিশ্বের শ্রেষ্ঠ ধনী নন। সম্পদের দিক দিয়ে বিল গেটসকে পরাজিত করে স্পেনের ফ্যাশন ব্র্যান্ড জারা’র প্রতিষ্ঠাতা আমানকিয়ো ওর্তেগা বিশ্বের ধনকুবেরদের তালিকার এক নম্বরে উঠে এসেছেন। ব্রিটেনের ডেইলি মেইল এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৬ ০৬:৪৩ Asia/Dhaka
  • বিল গেটস
    বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এখন আর বিশ্বের শ্রেষ্ঠ ধনী নন। সম্পদের দিক দিয়ে বিল গেটসকে পরাজিত করে স্পেনের ফ্যাশন ব্র্যান্ড জারা’র প্রতিষ্ঠাতা আমানকিয়ো ওর্তেগা বিশ্বের ধনকুবেরদের তালিকার এক নম্বরে উঠে এসেছেন। ব্রিটেনের ডেইলি মেইল এ খবর দিয়েছে।

চলতি সপ্তাহে বিল গেটসের চেয়ে ওর্তেগার সম্পদের পরিমাণ ১৭০ কোটি মার্কিন ডলার বেশি ছিল। বিল গেটসের সম্পদের পরিমাণ চলতি সপ্তাহে ছিল ৭,৮৫০ কোটি ডলার। ৮০ বছর বয়সী ওর্তেগা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকেও ছাড়িয়ে গেছেন। গত বুধবার ওর্তেগার কোম্পানির শেয়ারের পরিমাণ আকস্মিকভাবে শতকরা ২৫ ভাগ বেড়ে গেলে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের শীর্ষে উঠে আসেন। তবে এ ধনকুবের তার ব্যবসা আর নিজের হাতে রাখছেন না; ছেড়ে দিচ্ছেন মেয়ে মার্তা ওর্তেগার কাছে।

অবশ্য, এই প্রথম ওর্তেগা প্রতিদ্বন্দ্বী বিল গেটসকে পেছনে ফেললেন না; গত অক্টোবরেও তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকার প্রথমে উঠে এসেছিলেন। সে সময় মাইক্রোসফটের শেয়ারের পতন ঘটেছিল।

ওর্তেগা হচ্ছেন একজন রেলওয়ে কর্মীর ছেলে। সামান্য আয় থেকে তিনি পোষাক কোম্পানি ‘ইনডিটেক্স’ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। পরবর্তীতে সে কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় পোষাক প্রস্তুতকারক ও আনুষাঙ্গিক খুচরা পণ্য বিক্রেতা হয়ে ওঠে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় আজকের বিখ্যাত কোম্পানি ‘জারা’।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১