‘আস্তানা বৈঠকে আমেরিকার উপস্থিতি মেনে নিতে সম্মত হয়েছে রাশিয়া’
https://parstoday.ir/bn/news/world-i30904-আস্তানা_বৈঠকে_আমেরিকার_উপস্থিতি_মেনে_নিতে_সম্মত_হয়েছে_রাশিয়া’
সিরিয়া বিষয়ক আসন্ন আস্তানা সম্মেলনে রাশিয়া আমেরিকার উপস্থিতি মেনে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু জেনেভায় বলেছেন, “আস্তানা বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং এ বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৭ ০৪:৪১ Asia/Dhaka
  • শুক্রবার জেনেভায় চাভুসওগ্লু
    শুক্রবার জেনেভায় চাভুসওগ্লু

সিরিয়া বিষয়ক আসন্ন আস্তানা সম্মেলনে রাশিয়া আমেরিকার উপস্থিতি মেনে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু জেনেভায় বলেছেন, “আস্তানা বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং এ বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে।”

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সমর্থন করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় তৎপর জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালানোর আগে নিজেদের মধ্যে সমন্বয় করে নিতেও সম্মত হয়েছে আঙ্কারা ও মস্কো।

মার্কিন সরকার অবশ্য এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় আগামী ২৩ জানুয়ারি কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সিরিয়া সরকারের পাশাপাশি দেশটিতে তৎপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো অংশ নেবে।

আস্তানা সম্মেলনে সব পক্ষ মতৈক্যে পৌঁছালে ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরারার মধ্যস্থতায় জেনেভায় আরেক দফা বৈঠকে বসবে সংশ্লিষ্ট পক্ষগুলো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪