চোখে পেঁয়াজ ঘষে মায়াকান্না: লোক হাসালেন ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i32465-চোখে_পেঁয়াজ_ঘষে_মায়াকান্না_লোক_হাসালেন_ইসরাইলি_স্বরাষ্ট্রমন্ত্রী_(ভিডিও)
ইহুদিবাদী ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ্‌ দেইরি এক শোক অনুষ্ঠানে চোখে পেঁয়াজ ঘষে কান্নাকাটি করছেন। ইসরাইলের একটি টিভি চ্যানেলে এমন হাস্যকর ভিডিও ফুটেজ ফাঁস হয়ে গেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ১৩:২১ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ্‌ দেইরি এক শোক অনুষ্ঠানে চোখে পেঁয়াজ ঘষে কান্নাকাটি করছেন। ইসরাইলের একটি টিভি চ্যানেলে এমন হাস্যকর ভিডিও ফুটেজ ফাঁস হয়ে গেছে।

২০১৫ সালে নির্বাচনী প্রচারের সময়ে নিজ দলের কথিত আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত ইহুদি পুরোহিতের শোক অনুষ্ঠানে এভাবে মায়াকান্না কেঁদেছিলেন তিনি। দলের কথিত আধ্যাত্মিক নেতা ইহুদি পুরোহিত ওভাদিয়া ইউসেফ ২০১৩ সালে মারা গেছেন।

উগ্রবাদী শাহস পার্টির নেতা দেইরি এ অনুষ্ঠানে কান্নার জন্য হলিউডের সিনেমার পুরোনো দিনের কৌশলের আশ্রয় নেন। তাকে এ কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছিলেন সেফি শাকেদ। সেফি নিজেই এটা স্বীকার করেছেন। ভিডিও ফুটেজে দেখা যায় যে, চোখে পেঁয়াজ ঘষে হাস্যকরভাবে কান্নাকাটি করছেন দেইরি।

ইসরাইলের চ্যানেল-২তে প্রকাশিত ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। চ্যানেল-২'র কাছে ভিডিও ফুটেজ ফাঁস করে দিয়েছেন দেইরির সাবেক বন্ধু গায়ক বেনি এলবাজ।#

পার্সটুডে/মূসা রেজা/৬