'সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে মোতায়েন হতে পারে রুশ সেনা'
-
আলেকজান্দার লাভরিনতিয়েভ।
রাশিয়া ঘোষণা করেছে যে সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে সেনা মোতায়েন করতে পারে মস্কো। ইরান এবং তুরস্কের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সইয়ের পরই সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান বৈঠকে এ ঘোষণা দেন রুশ আলোচক আলেকজান্দার লাভরিনতিয়েভ। তিনি বলেন, বাফার জোনে রুশ সামরিক পুলিশ মোতায়েন করা হবে। অবশ্য এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা অঞ্চল সংক্রান্ত চুক্তি সইয়ের ওপর এ বিষয় নির্ভর করব বলেও জানান তিনি। রুশ সেনা মোতায়েন সংক্রান্ত নিশ্চিত পদক্ষেপ নিতে আরো দুই থেকে তিন সপ্তাহ লাগবে বলেও জানান তিনি।
নিরাপত্তা অঞ্চল সংক্রান্ত চূড়ান্ত দলিল আজ(বুধবার) আরো পরে সই হতে পারে বলেও জানান তিনি। আগেই বৈঠকগুলো নিরাপত্তা অঞ্চল গঠন সংক্রান্ত নীতিমালার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল গঠনের বিষয়ে মে মাসে রাশিয়া, ইরান এবং তুরস্ক সিদ্ধান্ত গ্রহণ করেছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৫