'চীন-রাশিয়ার হুমকির নামে মার্কিন জনগণের অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে'
https://parstoday.ir/bn/news/world-i51815-'চীন_রাশিয়ার_হুমকির_নামে_মার্কিন_জনগণের_অর্থ_হাতিয়ে_নেয়া_হচ্ছে'
আমেরিকা সামরিক খাতে অকাতরে অর্থ ব্যয়কে ন্যায্য হিসেবে প্রমাণ করার জন্য দেশটির প্রতি রাশিয়া এবং চীনের হুমকির দাবি করছে। এমন হুমকির অজুহাতে মার্কিন জনগণের টাকাও হাতিয়ে নেয়া হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৮ ১৩:৩২ Asia/Dhaka
  • 'চীন-রাশিয়ার হুমকির নামে মার্কিন জনগণের অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে'

আমেরিকা সামরিক খাতে অকাতরে অর্থ ব্যয়কে ন্যায্য হিসেবে প্রমাণ করার জন্য দেশটির প্রতি রাশিয়া এবং চীনের হুমকির দাবি করছে। এমন হুমকির অজুহাতে মার্কিন জনগণের টাকাও হাতিয়ে নেয়া হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক অ্যানসার কোয়ালিশনের বিশ্লেষক ব্রাইন বেকার এ কথা বলেন। রাশিয়া এবং চীনের মোকাবেলায় আমেরিকার সামরিক শক্তি কমছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সম্প্রতি যে হুঁশিয়ারি দিয়েছেন সে প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

দুইশ' বছরেরও বেশি আগে শেষ দফা আমেরিকার প্রধান ভূখণ্ডে আগ্রাসন চালানো হয়েছিল। সে আগ্রাসনের চালিয়েছিল ব্রিটেন সে কথা উল্লেখ করে বেকার ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, চীন ও রাশিয়াকে ওয়াশিংটন শত্রু হিসেবে তুলে ধরার যে চেষ্টা করছে তার সঙ্গে এ ধরণের ঘটনার কোনো মিল নেই।

বরং মার্কিন জাতীয় নিরাপত্তার নামে সামরিক খাতে অর্থ বরাদ্দের অজুহাতে এমনটি কথা হচ্ছে বলেও  জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৩