দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল দেয়া বন্ধ হবে না: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i53191-দক্ষিণ_চীন_সাগরে_মার্কিন_নৌবাহিনীর_টহল_দেয়া_বন্ধ_হবে_না_আমেরিকা
আমেরিকা বলেছে, বেইজিংয়ের উপস্থিতি সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল দেয়া বন্ধ হবে না। কৌশলগত গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ এ সাগরে টহল আমেরিকা অব্যাহত রাখবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১৩:২৭ Asia/Dhaka
  • ইউএসএস কার্ল ভিনসন
    ইউএসএস কার্ল ভিনসন

আমেরিকা বলেছে, বেইজিংয়ের উপস্থিতি সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল দেয়া বন্ধ হবে না। কৌশলগত গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ এ সাগরে টহল আমেরিকা অব্যাহত রাখবে।

ম্যানিলা উপসাগরে নোঙ্গরকারী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন থেকে এ কথা বলেন লে কমোডর টিম হকিন্স। ফিলিপাইন সফরের অংশ হিসেবে এটি সেখানে নোঙ্গর করেছে। তিনি আরো দাবি করেন, দক্ষিণ চীন সাগরে তৎপরতা, প্রশিক্ষণ এবং উড্ডয়ন করার অধিকার আন্তর্জাতিক আইনে দেয়া হয়েছে।

গত সাত দশক ধরে এ অঞ্চলে মার্কিন নৌ বাহিনী টহল দিচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করতে এ তৎপরতা চালানো হচ্ছে।

প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের ওপর কর্তৃত্ব দাবি করছে বেইজিং। এ নিয়ে স্থানীয় দেশগুলোর সঙ্গে চীনের টানাপড়েন চলছে।

পার্সটুডে/মূসা রেজা/১৮