চালকহীন জাহাজ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় গবেষণাকেন্দ্র নির্মাণ করবে চীন
https://parstoday.ir/bn/news/world-i53203-চালকহীন_জাহাজ_নিয়ে_বিশ্বের_সবচেয়ে_বড়_গবেষণাকেন্দ্র_নির্মাণ_করবে_চীন
দক্ষিণ চীন সাগরে চালকহীন জাহাজ নিয়ে গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র নির্মাণ করবে বেইজিং। গোলযোগপূর্ণ এ অঞ্চলে নিজ উপস্থিতি জোরদারের করার লক্ষ্য এটি তৈরি করবে চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১৪:২৫ Asia/Dhaka
  • চালকহীন জাহাজ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় গবেষণাকেন্দ্র নির্মাণ করবে চীন

দক্ষিণ চীন সাগরে চালকহীন জাহাজ নিয়ে গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র নির্মাণ করবে বেইজিং। গোলযোগপূর্ণ এ অঞ্চলে নিজ উপস্থিতি জোরদারের করার লক্ষ্য এটি তৈরি করবে চীন।

ওয়ানশান  মেরিন টেস্ট ফিল্ড নামের এ কেন্দ্রটি দক্ষিণ চীন সাগরের অন্যতম একটি প্রবেশ মুখে তৈরি করা হবে। দক্ষিণাঞ্চলীয় চীনা প্রদেশ গুয়ানডংয়ের জুহাইয়ের কাছে এ কেন্দ্র নির্মাণ করা হবে। তিনশ' বর্গ মাইল জুড়ে এ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছে চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীন গত মাসে চালকহীন গাড়ি নামিয়েছে বলে ইংরেজিভাষী দৈনিক  পিএলএ ডেইলি খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক দিন পরই এ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিল বেইজিং। সামরিক এবং বেসামরিক উভয়ই কাজেই ব্যবহার করা যাবে চীনের নির্মিত চালকহীন যান। 

পার্সটুডে/মূসা রেজা/১৮