নিষেধাজ্ঞা দিতে চায় আমেরিকা; কঠোর জবাব দেওয়ার হুমকি তুরস্কের
https://parstoday.ir/bn/news/world-i54213-নিষেধাজ্ঞা_দিতে_চায়_আমেরিকা_কঠোর_জবাব_দেওয়ার_হুমকি_তুরস্কের
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে। জার্মানির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আমেরিকা বিভিন্ন অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৮ ১৫:৫৭ Asia/Dhaka
  • মেভলুত চাভুসওগ্লু
    মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে। জার্মানির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আমেরিকা বিভিন্ন অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে পাশ্চাত্যের কোনো কোনো দেশ এখনও জানে না যে, তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে কী ধরণের আচরণ করতে হবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের জানা উচিত যে, তুরস্ক হচ্ছে তাদের সমপর্যায়ের একটি রাষ্ট্র। 

ফাতহুল্লাহ গুলেন

কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১৬ সালের সামরিক অভ্যুত্থানের প্রধান হোতা ফাতহুল্লাহ গুলেন এবং নিষিদ্ধ গোষ্ঠী পিকেকে'র সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ উপেক্ষা  করার মতো নয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০