এবার পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i54511-এবার_পরমাণু_চুল্লির_সফল_পরীক্ষা_চালাল_উত্তর_কোরিয়া
কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলার একই সময় এবার একটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি পত্রিকা রডং সিনমুন জানিয়েছে, শুক্রবার বিকেলে উত্তর কোরিয়ার ‘ইয়ং বিয়ান’ পরমাণু স্থাপনায় সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরেকটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০১৮ ০৪:১০ Asia/Dhaka
  • এবার পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলার একই সময় এবার একটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি পত্রিকা রডং সিনমুন জানিয়েছে, শুক্রবার বিকেলে উত্তর কোরিয়ার ‘ইয়ং বিয়ান’ পরমাণু স্থাপনায় সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরেকটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালানো হয়েছে।

পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইয়ং বিয়ান পরমাণু স্থাপনার চুল্লিগুলো থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরমাণু অস্ত্রও তৈরি করা সম্ভব।

সাম্প্রতিক বছরগুলোতে এই পরমাণু স্থাপনা উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা চালানোর সবচেয়ে কার্যকর স্থাপনা হিসেবে পরিচিতি পেয়েছে।  

মার্কিন সরকার দাবি করছে, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে এই স্থাপনার চুল্লিতে প্লুটোনিয়াম উৎপাদন করছে।

কিম জং উন- ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যখন আগামী মাসে ঐতিহাসিক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন তখন পরমাণু চুল্লির পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া শুরু থেকেই বলে এসেছে, যতদিন আমেরিকা ও তার মিত্ররা পিয়ংইয়ং-এর বিরুদ্ধে হুমকি দেয়া অব্যাহত রাখবে ততদিন নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি শক্তিশালী করবে উত্তর কোরিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭