চীন-রাশিয়ার যৌথ বিবৃতি: পরমাণু সমঝোতা রক্ষা করুন
https://parstoday.ir/bn/news/world-i56838-চীন_রাশিয়ার_যৌথ_বিবৃতি_পরমাণু_সমঝোতা_রক্ষা_করুন
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন। দেশ দুটি যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে এ আহ্বান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৮ ০৫:২৩ Asia/Dhaka
  • ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা
    ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন। দেশ দুটি যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে এ আহ্বান জানিয়েছে।

গতকাল (শনিবার) জেনেভায় পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক প্রস্তুতি কমিটির সভা শেষে রাশিয়া ও চীন যৌথ বিবৃতি প্রকাশ করে। ২০২০ সালে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি’র পর্যালোচনা নিয়ে যে সম্মেলন হওয়ার কথা রয়েছে তার প্রস্তুতি নিয়ে জেনেভা বৈঠকে আলোচনা করা হয়। বিবৃতিতে পরমাণু সমঝোতা মেনে চলতে এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। দেশ দুটি পরমাণু সমঝোতায় সই করা অন্যতম পক্ষ।

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কথা বলছেন। তিনি নতুন করে বলেছেন, ১২ মে’র পর আমেরিকা এ সমঝোতা থেকে বের হয়ে যাবে। এ নিয়ে সারাবিশ্বে এক ধরনের উত্তেজনা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, পরমাণু সমঝোতা বাতিল করার অর্থ হবে যুদ্ধ শুরু।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬