ইরানি জাহাজে ইউক্রেনের হামলা জলদস্যুতা ও সন্ত্রাসবাদের নামান্তর: রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i161778-ইরানি_জাহাজে_ইউক্রেনের_হামলা_জলদস্যুতা_ও_সন্ত্রাসবাদের_নামান্তর_রাশিয়া
পার্সটুডে: কাস্পিয়ান সাগরে ইরানি পণ্যবাহী জাহাজে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলাকে একটি সুস্পষ্ট 'সন্ত্রাসী হামলা' এবং আন্তর্জাতিক জলদস্যুতার পুনরুত্থান হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা কিয়েভ সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে 'আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি' হিসেবে চিহ্নিত করেছেন।
(last modified 2026-07-29T11:58:30+00:00 )
জুলাই ২৯, ২০২৬ ১৭:৫৬ Asia/Dhaka
  • মারিয়া জাকারোভা
    মারিয়া জাকারোভা

পার্সটুডে: কাস্পিয়ান সাগরে ইরানি পণ্যবাহী জাহাজে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলাকে একটি সুস্পষ্ট 'সন্ত্রাসী হামলা' এবং আন্তর্জাতিক জলদস্যুতার পুনরুত্থান হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা কিয়েভ সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে 'আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি' হিসেবে চিহ্নিত করেছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা রেডিও স্পুটনিকের সাথে এক সাক্ষাৎকারে কাস্পিয়ান সাগরে সম্প্রতি একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক চর্চায় যা স্বীকৃত, সেই দৃষ্টিকোণ থেকে এই হামলাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এটি মূলত বিশ্বজুড়ে জলদস্যুতার পুনরুত্থান থেকে উদ্ভূত একটি পদক্ষেপ।

এর আগে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজ 'আনা'-র ওপর ইউক্রেনীয় ড্রোনের হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন: "এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণ করে যে, ইউক্রেন সরকার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভৌগোলিক পরিধি বিস্তার করতে মরিয়া।"

তিনি আরও বলেন: "কাস্পিয়ান সাগরে বেসামরিক জাহাজে কিয়েভের সাম্প্রতিক হামলা স্পষ্ট করে যে, ইউক্রেন কাস্পিয়ান সাগরের উপকূলীয় দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তার জন্য কতটা প্রকাশ্য হুমকি তৈরি করছে।"

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন: "কাস্পিয়ান সাগরকে যেকোনো সামরিক সংঘাত থেকে দূরে রাখা উচিত এবং এটিকে সর্বদা শান্তি, শুভ প্রতিবেশীসুলভ সম্পর্ক ও সহযোগিতার একটি অঞ্চল হিসেবে গড়ে তোলা উচিত।"#

পার্সটুডে/এমএ‌আর/২৯