চীন সামরিক গুপ্তচরবৃত্তি করছে: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i60054-চীন_সামরিক_গুপ্তচরবৃত্তি_করছে_আমেরিকা
চীনের একটি সামরিক গোয়েন্দা জাহাজ হাওয়াই উপকূলে চলমান মার্কিন মহড়ার বিষয়ে গুপ্তচরবৃত্তি করছে বলে দাবি জানিয়েছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৮ ১৩:০৬ Asia/Dhaka
  • চীন সামরিক গুপ্তচরবৃত্তি করছে: আমেরিকা

চীনের একটি সামরিক গোয়েন্দা জাহাজ হাওয়াই উপকূলে চলমান মার্কিন মহড়ার বিষয়ে গুপ্তচরবৃত্তি করছে বলে দাবি জানিয়েছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র চার্লস ব্রাউন এক বিবৃতিতে বলেছে, প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌযানগুলো চীনের একটি যুদ্ধজাহাজের সন্ধান পেয়েছে। ওই যুদ্ধজাহাজ থেকে মার্কিন মহড়ার ওপর গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে। মার্কিন নৌযানগুলো চীনের এই যুদ্ধজাহাজের ওপর নজর রেখেছে বলে তিনি জানিয়েছেন। 

হাওয়াই উপকূলে চলমান ওই সামরিক মহড়ায় চীনা নৌযানগুলোর অংশগ্রহণের কথা থাকলেও আমেরিকা শেষ পর্যন্ত ওই সুযোগ দেয় নি।

দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার অভিযোগ তুলে আমেরিকা এ সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪