ইরানের সঙ্গে পাইপলাইন প্রকল্প নীতিতে পরিবর্তন হয় নি: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i64257-ইরানের_সঙ্গে_পাইপলাইন_প্রকল্প_নীতিতে_পরিবর্তন_হয়_নি_পাকিস্তান
পাকিস্তান বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথ গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণে ইসলামাবাদের নীতিতে কোনো পরিবর্তন হয় নি। একইসঙ্গে পাক সরকার ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৪:০২ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল
    পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল

পাকিস্তান বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথ গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণে ইসলামাবাদের নীতিতে কোনো পরিবর্তন হয় নি। একইসঙ্গে পাক সরকার ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে।

আজ (বৃহস্পতিবার) রাজধানী ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল একথা বলেন।

এর আগেও পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছিলেন, এ অঞ্চলের স্বাভাবিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশের জন্য কানেক্টিভিটি, জ্বালানি এবং অর্থনৈতিক প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত প্রকল্প পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে ব্রিটিশ দৈনিক যে খবর দিয়েছে তা নাকচ করেছেন পাক মুখপাত্র। তিনি বলেছেন, এ প্রকল্পের বিষয়টি ইসলামাবাদ মোটেই নতুন করে পর্যালোচনা করছে না। ব্রিটিশ দৈনিকটি বলেছে, চীনের সঙ্গে অর্থনৈতিক চুক্তিগুলো পর্যালোচনা করে দেখছে পাকিস্তানের নতুন সরকার।#

পার্সটুডে/এসআইবি/১৩