ইরানিদের ওপর ইসরাইলকে হামলা চালাতে দেয়া উচিত: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i65654-ইরানিদের_ওপর_ইসরাইলকে_হামলা_চালাতে_দেয়া_উচিত_আমেরিকা
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেসব ইরানি সামরিক উপদেষ্টা কাজ করছেন তাদের ওপর ইহুদিবাদী ইসরাইলকে হামলার সুযোগ দেয়া উচিত রাশিয়ার। একথা বলেছেন সিরিয়া বিষয়ক আমেরিকার বিশেষ দূত জেমস জেফরি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৮ ১৪:২২ Asia/Dhaka
  • সিরিয়া বিষয়ক আমেরিকার বিশেষ দূত জেমস জেফরি
    সিরিয়া বিষয়ক আমেরিকার বিশেষ দূত জেমস জেফরি

সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেসব ইরানি সামরিক উপদেষ্টা কাজ করছেন তাদের ওপর ইহুদিবাদী ইসরাইলকে হামলার সুযোগ দেয়া উচিত রাশিয়ার। একথা বলেছেন সিরিয়া বিষয়ক আমেরিকার বিশেষ দূত জেমস জেফরি।

সিরিয়ার কাছে রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পর যখন সিরিয়ার আকাশে ইসরাইলের বিমানের প্রবেশের সুযোগ একবারেই বন্ধ হয়ে গেছে তখন মার্কিন দূত একথা বললেন। তিনি তার ভাষায় বলেন, “সিরিয়ার ভেতরে ইরানি অবস্থানে হামলার অনুমতির বিষয় নিয়ে ইসরাইল রাশিয়ার সঙ্গে আলোচনা করছে এবং আমরা অবশ্যই আশা করি এই অনুমতি অব্যাহত থাকবে।”

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

মার্কিন দূত আরো বলেন, আমেরিকা সেখানকার স্বার্থটা বোঝে এবং ওয়াশিংটন ইসরাইলকে সমর্থন দিচ্ছে।  সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের বের করে দেয়ার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন। জেমস জেফরি আরো বলেন, "সিরিয়ায় এখন কাজ করছে রাশিয়া, আমেরিকা, ইরান ও তুরস্কের সেনারা। এটা একটা বিপজ্জনক অবস্থা"-

সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের আহ্বানে কাজ করছে ইরান ও রাশিয়া। সিরিয়ায় যেসব ইরানি সামরিক উপদেষ্টা রয়েছেন তাদেরকে ইহুদিবাদী ইসরাইল হুমকি মনে করে। ইরানি সেনাদের ওপর হামলার নাম করে এরইমধ্যে সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে ইসরাইল। এ ধরনের হামলার ঘটনায় রাশিয়ার একটি বিমান ধ্বংস হওয়ার পর মস্কো ক্ষুব্ধ হয়ে সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। বিষয়টি ভালো চোখে দেখছে না ইসরাইল।#   

পার্সটুডে/এসআইবি/৮