কুর্দিদের ওপর হামলা চালালে তুরস্ককে পঙ্গু করে দেয়া হবে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i67329-কুর্দিদের_ওপর_হামলা_চালালে_তুরস্ককে_পঙ্গু_করে_দেয়া_হবে_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হবে। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গতকাল তুরস্ক নতুন করে সিরিয়ার ইদলিব প্রদেশের সীমান্তে সেনা পাঠিয়েছে। এরপর ট্রাম্প একথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৯ ১০:২৪ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হবে। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গতকাল তুরস্ক নতুন করে সিরিয়ার ইদলিব প্রদেশের সীমান্তে সেনা পাঠিয়েছে। এরপর ট্রাম্প একথা বললেন।

গতকাল (রোববার) এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট দবি করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার পর মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আবার আশপাশের ঘাঁটি থেকে তাদের ওপর হামলা চালানো হবে। এরপর টুইটার বার্তায় তিনি তুরস্ককে হুঁশিয়ার করেন। তিনি অবশ্য তুরস্ককে কোনোভাবে উসকানি না দিতেও কুর্দিদের প্রতি আহ্বান জানান।  

ইদলিব সীমান্তে নেয়া হচ্ছে তুর্কি ট্যাংক (গতকালের ছবি)

টুইটার বার্তায় ট্রাম্প দায়েশের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ের বিষয়ে অতিরঞ্জিত করে বলেন, “সিরিয়ায় মার্কিন প্রচেষ্টায় দায়েশ ধ্বংস হওয়াতে ইরান, রাশিয়া ও সিরিয়া বেশি লাভবান হয়েছে। এতে অবশ্য আমেরিকাও লাভবান হয়েছে তবে এখন সময় হয়েছে সীমাহীন এ যুদ্ধের অবসান ঘটিয়ে সেনাদেরকে দেশে ফেরত আনার।”#

পার্সটুডে/এসআইবি/১৪