খাশোগি হত্যাকাণ্ড: কনস্যুলেট ভবনে ঢুকতে পারেন নি জাতিসংঘ দূত
https://parstoday.ir/bn/news/world-i67704-খাশোগি_হত্যাকাণ্ড_কনস্যুলেট_ভবনে_ঢুকতে_পারেন_নি_জাতিসংঘ_দূত
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের অনুমতি পান নি জাতিসংঘের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক তদন্ত দলের প্রধান অ্যাগনেস কালামার্ড। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, তদন্ত কমিটির প্রধান ও জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ ও দূত অ্যাগনেস কালামার্ডকে কনস্যুলেট ভবনে ঢুকতে দেওয়া হয় নি। তিনি শুধু কনস্যুলেটের বাইরের আঙিনা পর্যন্ত যেতে পেরেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ১৫:৪১ Asia/Dhaka
  • জামাল খাশোগি
    জামাল খাশোগি

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের অনুমতি পান নি জাতিসংঘের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক তদন্ত দলের প্রধান অ্যাগনেস কালামার্ড। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, তদন্ত কমিটির প্রধান ও জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ ও দূত অ্যাগনেস কালামার্ডকে কনস্যুলেট ভবনে ঢুকতে দেওয়া হয় নি। তিনি শুধু কনস্যুলেটের বাইরের আঙিনা পর্যন্ত যেতে পেরেছেন।

আন্তর্জাতিক তদন্ত দলের প্রধান বলেছেন, তারা ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ভবন এবং সৌদি আরবে যেতে চান। এজন্য আবেদন করা হয়েছে। কিন্তু সৌদি আরব কোনো উত্তর দেয় নি। গত বৃহস্পতিবার অ্যাগনেস কালামার্ড বলেছিলেন, তিন সদস্যের আইনি এবং ফরেনসিক প্যানেল তদন্ত করবে যে, হত্যায় রাষ্ট্র জড়িত কিনা।

সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক জামাল খাশোগি গত বছরের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতর নির্মমভাবে নিহত হন। কয়েক সপ্তাহ ধরে অস্বীকার করার পর শেষ পর্যন্ত সৌদি সরকার ওই পাশবিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা স্পষ্টভাবে এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত থাকার কথা বললেও রিয়াদ বিষয়টি অস্বীকার করেছে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এই হত্যাকাণ্ডের দায় থেকে বিন সালমানকে রক্ষা করার চেষ্টা করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯