আমেরিকার নয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i74021-আমেরিকার_নয়া_নিষেধাজ্ঞার_বিরুদ্ধে_প্রতিক্রিয়া_দেখাল_রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছে, যেসব কোম্পানির বিরুদ্ধে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের প্রয়োজনীয় জ্বালানী সরবরাহ করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১৫:২১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছে, যেসব কোম্পানির বিরুদ্ধে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের প্রয়োজনীয় জ্বালানী সরবরাহ করে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে রাশিয়ার একটি কোম্পানি ও এর পাঁচটি তেল ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সিরিয়ায় মোতায়েন রুশ জঙ্গিবিমানগুলোকে জ্বালানী সরবরাহ করার অভিযোগে রাশিয়ার ‘সভরাচ্‌ট’ কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির ওপর বিদেশি মদদপুষ্ট সহিংসতা চাপিয়ে দেয় পশ্চিমা দেশগুলি ও তাদের আঞ্চলিক মিত্ররা।  সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়া সরকারের গত আট বছরের যুদ্ধে রাশিয়া দামেস্ককে সহযোগিতা দেয়। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের পরাজিত করে সিরিয়ার প্রায় সব এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনাবাহিনী।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।