রুশ সামরিক সরঞ্জাম ও বিশেষজ্ঞ পৌঁছেছে ভেনিজুয়েলায়
-
মাদুরো (বামে) ও পুতিন (ডানে)
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, দু'টি বিমানে করে একদল রুশ সামরিক বিশেষজ্ঞ ও সরঞ্জাম সেদেশে পৌঁছেছে। দু'টি বিমানই কারাকাস বিমানবন্দরে অবতরণ করেছে।
ভেনিজুয়েলার প্রতি রুশ সমর্থনের ধারাবাহিকতায় এসব সরঞ্জাম ও বিশেষজ্ঞ সেদেশে পৌঁছেছে বলে মাদুরো জানান। তিনি এক টুইটে আরো বলেন, রাশিয়ার যে সামরিক বিশেষজ্ঞ দলটি এতো দিন ভেনিজুয়েলায় অবস্থান করছিল তা এরইমধ্যে নিজ দেশে ফিরে গেছে। নতুন সামরিক বিশেষজ্ঞ দল পৌঁছার পর তারা দেশে ফিরে গেছে।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভেনিজুয়েলার সংবিধান মেনে চুক্তির ভিত্তিতে রাশিয়ায় সেনা পাঠানো হয়েছে। ২০১১ সালের মে মাসে রাশিয়া ও ভেনিজুয়েলার মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তি সই হয় এবং ওই চুক্তির ভিত্তিতেই এখন সামরিক সহযোগিতা চলছে।
গত বুধবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো রাশিয়া সফরে যান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। পুতিন বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও ভেনিজুয়েলার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার জরুরি বলে মন্তব্য করেন। মাদুরোও সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কথা বলেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।