নিজেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i75762-নিজেকে_শ্রেষ্ঠ_প্রেসিডেন্ট_ঘোষণা_করলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে সমস্ত প্রেসিডেন্টের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। বিরোধী ডেমোক্র্যাট দল যখন চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্পকে ইমপিচ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ট্রাম্প নিজেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বলে ঘোষণা দিলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৯ ১১:৪৫ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে সমস্ত প্রেসিডেন্টের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। বিরোধী ডেমোক্র্যাট দল যখন চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্পকে ইমপিচ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ট্রাম্প নিজেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বলে ঘোষণা দিলেন।

গতকাল (শনিবার) ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা ৫৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের জন্য তথ্য প্রমাণ হিসেবে কাজ করবে। এতে প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্য যে সমস্ত সাংবিধানিক ভিত্তি থাকা প্রয়োজন তার সবই রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে থাকছে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, আমেরিকার জাতীয় স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতা এবং দুর্নীতি।

ট্রাম্প ব্যক্তিগতভাবে সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। গতকাল রিপোর্ট প্রকাশিত হওয়ার পরপরই তিনি টুইটারে পোস্ট দিয়ে দাবি করেছেন, “আমেরিকার ভোটাররা তাদের শ্রেষ্ঠতম প্রেসিডেন্টকে ইমপিচ করতে চান না।”#

পার্সটুডে/এসআইবি/৮