কিরঘিজিস্তানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প; বিশকেকের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/world-i77117-কিরঘিজিস্তানের_ওপর_ভ্রমণ_নিষেধাজ্ঞা_দিলেন_ট্রাম্প_বিশকেকের_প্রতিবাদ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরো বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ তালিকায় মধ্য এশিয়ার মুসলিম দেশ কিরঘিজিস্তানকে রাখা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৫:৫৮ Asia/Dhaka
  • ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভার্জিনিয়ার রিচমন্ডে বিক্ষোভ
    ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভার্জিনিয়ার রিচমন্ডে বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরো বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ তালিকায় মধ্য এশিয়ার মুসলিম দেশ কিরঘিজিস্তানকে রাখা হয়েছে।

মার্কিন এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে কিরঘিজিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের এই পদক্ষেপের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া, বিশকেকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লিউকে আজ (শনিবার) কিরঘিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাখ্যা দাবি করা হয়। জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, কিরঘিজিস্তান বায়োমেট্রিক পাসপোর্ট চালু করতে ব্যর্থ হওয়ার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া এবং আফ্রিকার ৬টি দেশকে কালো তালিকাভুক্ত করে। দেশগুলো হলো- নাইজেরিয়া, মিয়ানমার, ইরিত্রিয়া, কিরগিজস্তান এবং তানজানিয়া। এসব দেশের নাগরিক আমেরিকা সফরে যেতে পারবেন না।

মার্কিন রাষ্ট্রদূত যে যুক্তি দেখিয়েছেন সে ব্যাপারে কিরঘিজিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আরো অনেক দেশ আছে যারা বায়োমেট্রিক পাসপোর্ট চালু করে নি। কিন্তু তারা কেন নিষেধাজ্ঞার আওতায় আসে নি?#

পার্সটুডে/এসআইবি/১