তালেবানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি: গনিকে জানালেন খালিলজাদ
https://parstoday.ir/bn/news/world-i77131-তালেবানের_সঙ্গে_আলোচনায়_অগ্রগতি_হয়নি_গনিকে_জানালেন_খালিলজাদ
আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানিয়েছেন, তালেবানের সঙ্গে তার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। খালিলজাদ বলেছেন, তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা অন্তত সহিংসতা হ্রাস করার ব্যাপারে তিনি সুস্পষ্ট প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২০ ০৪:৪৮ Asia/Dhaka
  • শনিবার প্রেসিডেন্ট আশরাফ গনির (বামে) সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন জালমাই খালিলজাদ
    শনিবার প্রেসিডেন্ট আশরাফ গনির (বামে) সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন জালমাই খালিলজাদ

আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানিয়েছেন, তালেবানের সঙ্গে তার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। খালিলজাদ বলেছেন, তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা অন্তত সহিংসতা হ্রাস করার ব্যাপারে তিনি সুস্পষ্ট প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন।

আফগানিস্তান বিষয়য় বিশেষ মার্কিন প্রতিনিধি গতকাল (শনিবার) কাবুলে প্রেসিডেন্ট গনির সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন।সাক্ষাতে তালেবানের সঙ্গে সাম্প্রতিক সংলাপের পাশাপাশি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে নিজের সাক্ষাতের বিষয়বস্তুও আফগান প্রেসিডেন্টকে জানান খালিলজাদ।

এর আগের দিন শুক্রবার খালিলজাদ ইসলামাবাদ সফর করে তালেবানের সঙ্গে তার চলমান সংলাপের ব্যাপারে পাকিস্তানি কর্মকর্তাদের অবহিত করেন। সেখানে তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় বড় রকমের অগ্রগতি না হলেও তিনি এ ব্যাপারে একটি ইতিবাচক ফলাফল আশা করছেন।

অন্যদিকে তালেবানের একটি সূত্রও খালিলজাদের বক্তব্য সমর্থন করে বলেছে, আমেরিকার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে তবে এর গতি অনেক কম।

আফগান সরকারকে পাশ কাটিয়ে আমেরিকা ও তালেবান গত এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের দফতরে এ পর্যন্ত দু’পক্ষের মধ্যে ১১ দফা বৈঠক হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।