ট্রাম্পের বক্তব্যের কপি ছিড়ে ফেললেন ন্যান্সি পেলোসি
-
ট্রাম্পের বক্তব্যের লিখিত কপি ছিড়ে ফেলছেন স্পিকার ন্যান্সি পেলোসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক স্টেট অফ দ্যা ইউনিয়নে দেয়া বক্তব্যের কপি ছিড়ে ফেলেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পের এই বক্তব্যের কপি ছিড়ে ফেলার ঘটনায় আমেরিকার রাজনীতির মারাত্মক বিভাজন পরিষ্কারভাবে ফুটে উঠল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যখন ইমপিচমেন্টের প্রক্রিয়া চলছে তার মধ্যে তিনি বার্ষিকী এ বক্তব্য দিলেন। ৮০ মিনিট দীর্ঘ বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বক্তব্যের বিষয়বস্তু উল্লেখ না করলেও রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তার বক্তব্য শেষ হওয়ার পর নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা উঠে দাঁড়িয়ে প্রশংসা করলেও বিরোধী ডেমোক্র্যাট দলের সদস্যরা বসে ছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য স্পিকার ন্যান্সি পেলোসি হাত বাড়ালেও ট্রাম্প হ্যান্ডশেক করেন নি। এরপর বক্তব্য দেয়া শেষ হলে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে প্রেসিডেন্টের বক্তব্যের প্রশংসা না করে বরং বক্তব্যের কপি ছিড়ে ফেলেন ন্যান্সি পেলোসি।
ট্রাম্পের বক্তব্য শেষ হলে ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের সম্বোধন করেই বক্তব্যের কপি ছেড়া শুরু করেন। এটি টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচারিত হয়। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলোসির সামনে ছিলেন। ট্রাম্পের বক্তব্যের সময় ডেমোক্র্যাট দলের অনেকেই তার বক্তব্যের নিন্দা জানান এবং অনেকে ওয়াকআউট করেন। কংগ্রেস সদস্যদের কেউ কেউ বলেছেন, “এই বক্তব্য অর্থহীন এবং অসত্য”।#
পার্সটুডে/এসআইবি/৫