ইসরাইল থেকে আয়রন ডোম কেনা বাতিল করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i78062-ইসরাইল_থেকে_আয়রন_ডোম_কেনা_বাতিল_করল_আমেরিকা
ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেনার পরিকল্পনা বাতিল করছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর হাতে বর্তমানে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার সঙ্গে আয়রন ডোমের ব্যাটারির সক্ষমতার সঙ্গে মানানসই হবে কিনা তা নিয়ে সন্দেহের কারণে মার্কিন সরকার এই পরিকল্পনা করছে বলে জানা গেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০৭, ২০২০ ১১:৫৯ Asia/Dhaka
  • আয়রন ডোন
    আয়রন ডোন

ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেনার পরিকল্পনা বাতিল করছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর হাতে বর্তমানে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার সঙ্গে আয়রন ডোমের ব্যাটারির সক্ষমতার সঙ্গে মানানসই হবে কিনা তা নিয়ে সন্দেহের কারণে মার্কিন সরকার এই পরিকল্পনা করছে বলে জানা গেছে।

মার্কিন সামরিক সূত্রের তথ্য মতে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেও আমেরিকার কাছে ইসরাইল তার গোপন কোড নাম্বার দিতে রাজি হয় নি। এটি মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে বড় সংকট বলে জানিয়েছে ওই সূত্র।

আমেরিকার আর্মি ফিউচার্স কমান্ডের প্রধান জেনারেল মাইক মুরে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ইসরাইলের আয়রন ডোমের প্রযুক্তিকে তাদের নিজেদের প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু সাইবার ভালনারাবিলিটির কারণে তা সম্ভব হয় নি। তিনি বলেন, “দুটি ব্যাটারি পেতে দীর্ঘ সময় লেগেছে যা আমরা চিন্তা করি নি এবং আমি মনে করি যে, ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের প্রযুক্তির সঙ্গে খাপ খাবে না। এছাড়া, সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।”

গত বছরের আগস্ট মাসে ইহুদিবাদী ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুটি ব্যাটারি কেনার চুক্তি করেছিল আমেরিকা। নিজেদের ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে আয়রন ডোম ব্যবহারের পরিকল্পনা করেছিল তারা। এরপর থেকে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সোর্স কোড সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে আমেরিকা কিন্তু ইসরাইল তা সবসময় প্রত্যাখ্যান করেছে। তারা সোর্স কোডের পরিবর্তে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭