ডাব্লিউএইচও'কে আর্থিক সহায়তা বন্ধ করে আমেরিকা কলঙ্ক সৃষ্টি করেছে: জারিফ
https://parstoday.ir/bn/news/world-i79125-ডাব্লিউএইচও'কে_আর্থিক_সহায়তা_বন্ধ_করে_আমেরিকা_কলঙ্ক_সৃষ্টি_করেছে_জারিফ
বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডবে পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেন, বিশ্ব এখন ওয়াশিংটনের আধিপত্যকামী নীতি সহ্য করার তেহরানের অভিজ্ঞতার বিষয়টি উপলব্ধি করতে পারবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২০ ১২:৪৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডবে পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেন, বিশ্ব এখন ওয়াশিংটনের আধিপত্যকামী নীতি সহ্য করার তেহরানের অভিজ্ঞতার বিষয়টি উপলব্ধি করতে পারবে।

গতকাল (বুধবার) এক টুইটার বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, এ পর্যন্ত আমেরিকার ব্যাপারে ইরান যা জেনেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে বিশ্ব এখন তা জানতে পারছে। আমেরিকা কেবল হঠকারিতা, হুমকি এবং উল্টা-পাল্টা আচরণের  অসক্তিতেই ভুগছে না বরং তার এসব নীতি অসংখ্য মানুষের মৃত্যুর জন্য দায়ী। তিনি  আরো বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির মতোই মহামারীর প্রাদুর্ভাবের সময় অত্যন্ত লজ্জাজনকভাবে ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটন কলঙ্ক সৃষ্টি করেছে।  

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচও'কে সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প

ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, বিশ্বের অন্য অনেক দেশের মতো তার দেশ ডাব্লিউএইচও’কে যে নিয়মিত আর্থিক সাহায্য দিত বা বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তার এই মানবতাবিরোধী পদক্ষেপের যুক্তি তুলে ধরতে গিয়ে দাবি করেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে ডাব্লিউএইচও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে ব্যর্থ হয়েছে; কাজেই তাকে জবাবদিহীতার আওতায় আনতে হবে।#

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।