কিম জং উনকে বহনকারী ট্রেন উপকূলীয় শহরে!
https://parstoday.ir/bn/news/world-i79386-কিম_জং_উনকে_বহনকারী_ট্রেন_উপকূলীয়_শহরে!
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বহনকারী একটি ট্রেন শনাক্ত করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান থার্টিএইট নর্থ। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওই শহরে ট্রেনের অবস্থান সনাক্ত করা হয়েছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২৬, ২০২০ ২০:১৮ Asia/Dhaka
  • স্যাটেলাইট ইমেজ
    স্যাটেলাইট ইমেজ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বহনকারী একটি ট্রেন শনাক্ত করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান থার্টিএইট নর্থ। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওই শহরে ট্রেনের অবস্থান সনাক্ত করা হয়েছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে।

ওয়াশিংটনভিত্তিক থার্টিএইট নর্থ এক রিপোর্টে গতকাল (শনিবার) জানিয়েছে, ২৫০ মিটার লম্বা ট্রেনটিকে ওনসান উপকূলীয় এলাকার একটি স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে ট্রেনটিকে শনাক্ত করা হয়। এই ট্রেনটি কিম পরিবারের জন্য একান্তভাবে রিজার্ভ করা।

কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে যখন নানা জল্পনা ছড়িয়ে পড়েছে তখন এই ট্রেন সনাক্ত করার খবর দিল থার্টিএইট নর্থ। তবে ওই ট্রেনে কিম ছিলেন কিনা এবং তার স্বাস্থ্যের কী অবস্থা- তা জানায় নি সংগঠনটি।

বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে যে, কিম জং উন মারাত্মকভাবে অসুস্থ; কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে যে, কিম জং উন মারা গেছেন। গতকাল খবর বেরিয়েছিল কিম জং উনের স্বাস্থ্য পরীক্ষার জন্য চীন থেকে একটি বিশেষজ্ঞ দল উত্তর কোরিয়া গেছে।#

পার্সটুডে/এসআইবি/২৬