মাদুরোর সঙ্গে আলোচনা চান ট্রাম্প; গুয়াইদোর ওপর আস্থায় চিড়
https://parstoday.ir/bn/news/world-i80856-মাদুরোর_সঙ্গে_আলোচনা_চান_ট্রাম্প_গুয়াইদোর_ওপর_আস্থায়_চিড়
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লাতিন আমেরিকার নেতার সঙ্গে আলোচনা করতে তিনি খোলা মনে বসতে চান। একই সঙ্গে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর উপর ডোনাল্ড ট্রাম্পের আস্থায় চিড় ধরেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০২০ ০৯:৫৪ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লাতিন আমেরিকার নেতার সঙ্গে আলোচনা করতে তিনি খোলা মনে বসতে চান। একই সঙ্গে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর উপর ডোনাল্ড ট্রাম্পের আস্থায় চিড় ধরেছে।

গত শুক্রবার মার্কিন অনলাইন নিউজ ওয়েবসাইটস এক্সিওস-কে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে তিনি আলোচনার বিষয়টি বিবেচনা করতে পারেন।

ট্রাম্প বলেন, “আমি সম্ভবত আলোচনার বিষয়টি বিবেচনা করতে পারি এবং মাদুরো সম্ভবত আলোচনায় বসবেন। আমি কখনো বৈঠকের বিরোধিতা করব না।”

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার ব্যাপারে ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত কঠোর নীতি অনুসরণ করে এসেছে এবং কারাকাসের বিরুদ্ধে দফায় দফায় নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে সেখানে গুয়াইদোকে ক্ষমতায় বসাতে চান ডোনাল্ড ট্রাম্প।

সাম্প্রতিক মাসগুলোতে ভেনিজুয়েলার উপরে মার্কিন সরকার চাপ বাড়িয়েছে এবং মাদুরোকে মাদক চোরাচালানকারী হিসেবে উল্লেখ করে তাকে আটকের জন্য দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসআইবি/২২