শক্তিমত্তার সঙ্গে মার্কিন উসকানির জবাব দেয়া হবে: ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i80948-শক্তিমত্তার_সঙ্গে_মার্কিন_উসকানির_জবাব_দেয়া_হবে_ভেনিজুয়েলা
ভেনিজুয়েলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন উসকানির জবাব শক্তির মাধ্যমে দেয়া হবে। লাতিন আমেরিকার এ দেশটির পানিসীমার কাছে আমেরিকার নৌবাহিনী টহল দেয়ার পর ভেনিজুয়েলার সরকার একথা বলল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০২০ ১৪:১৮ Asia/Dhaka
  • মার্কিন ডেস্ট্রয়ার নিৎজে
    মার্কিন ডেস্ট্রয়ার নিৎজে

ভেনিজুয়েলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন উসকানির জবাব শক্তির মাধ্যমে দেয়া হবে। লাতিন আমেরিকার এ দেশটির পানিসীমার কাছে আমেরিকার নৌবাহিনী টহল দেয়ার পর ভেনিজুয়েলার সরকার একথা বলল।

মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের একটি খাদ্যবাহী জাহাজ ভেনিজুয়েলার বন্দরে ভিড়ার পর আমেরিকার নৌবাহিনী ভেনিজুয়েলার পানিসীমার কাছে টহল দেয়। এ ঘটনাকে কারাকাস সরকার আমেরিকার পক্ষ থেকে সুস্পষ্ট উসকানি বলে মন্তব্য করেছে।

মার্কিন নৌবাহিনীর সাউদার্ন কমান্ড মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ভেনিজুয়েলার পানিসীমার কাছে অপারেশন চালিয়েছে। এ প্রসঙ্গে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, মার্কিন নৌবাহিনী এ তৎপরতা সুস্পষ্টভাবে উস্কানি। একে অন্য কোনভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় কারাবোবো প্রদেশ সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাদ্রিনো বলেন, যদি মার্কিন নৌবাহিনী  ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করে তাহলে তারা শক্তিশালী জবাব পাবে।#

পার্সটুডে/এসআইবি/২৫