পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত; দ্রুত রোগমুক্তি চেয়ে জারিফের বার্তা
https://parstoday.ir/bn/news/world-i81186-পাকিস্তানের_পররাষ্ট্রমন্ত্রী_করোনায়_আক্রান্ত_দ্রুত_রোগমুক্তি_চেয়ে_জারিফের_বার্তা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০২০ ১২:২৭ Asia/Dhaka
  • জারিফ (বামে) ও কোরেশি (ডানে)
    জারিফ (বামে) ও কোরেশি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।

কোরেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানোর পর এ বার্তা দিলেন জারিফ। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন। তিনি এ জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
শুক্রবার (৩ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, শুক্রবার বিকেলে আমি কিছুটা জ্বর বোধ করি এবং দ্রুত নিজেকে ঘরবন্দি করে ফেলি। পরে নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত সবল ও কর্মক্ষম আছি। ফলে বাসা থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারবো। আমার জন্য দোয়া করবেন। 

এ পর্যন্ত পাকিস্তানের সংসদ স্পিকার আসাদ কায়সারসহ বেশ কয়েকজন রাজনীতিক করোনায় আক্রান্ত হয়েছেন এবং কয়েকজনের মৃত্যুও হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।