-
খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আমাকে দান করেননি আল্লাহ: মহানবী (সা.)
এপ্রিল ০৩, ২০২৩ ১৬:৫১আজ হতে ১৪৪৭ বছর আগে এই দিনে (১০ই রমজান, হিজরতের তিন বছর আগে) ইন্তিকাল করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রথম স্ত্রী উম্মুল মু'মিনিন হযরত খাদিজা (সালামুল্লাহি আলাইহা)। মানবজাতির মধ্যে চার শ্রেষ্ঠ নারীর মধ্যে অন্যতম হলেন এই মহীয়সী নারী। অন্য তিনজন হলেন নিজ কন্যা হযরত ফাতিমা জাহরা (সা.) যিনি সব যুগের নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ, হযরত মরিয়ম (সা.), ফেরাউনের স্ত্রী তথা মুসা (আ.)'র মাতৃতুল্য লালনকারী হযরত আসিয়া (সা.)।
-
প্রকৃতি দিবস: প্রকৃতির সাথে নিবিড় আত্মীয়তার দিন
এপ্রিল ০২, ২০২৩ ১৪:৩৬নওরোজ ইরানের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। নওরোজ হচ্ছে ইরানের নববর্ষ। মহাকবি ফেরদৌসির শাহনামাতেও এই নওরোজের উল্লেখ রয়েছে। তবে সে সময়কার নওরোজ উদযাপন রীতি আর ইসলাম পরবর্তীকালের উদযাপন রীতিতে ব্যাপক পার্থক্য রয়েছে। ইসলামের আবির্ভাবের পর ইসলামী আচার-অনুষ্ঠান যুক্ত হয় এ উৎসবের সাথে। নওরোজের শেষ দিনটিকে তখন বলা হতো সিজদাহ বেদার।
-
১৫ শাবান মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী (আ.)'র পবিত্র জন্মদিন
মার্চ ০৭, ২০২৩ ০৫:১৪১৫ শাবান সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর অন্যতম। এ ছাড়াও এই দিন মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদীর (আ.) পবিত্র জন্মদিন। ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দিনে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগী করা হয়। এই রাতের ইবাদত-বন্দেগী কবুল হয় এবং মুসলমানের সব গোনাহ মাফ করিয়ে নেয়ার এক উপযুক্ত সুযোগ দেয়া হয় এই রাতে। অনেকেই মনে করেন শবে ক্বদরের চেয়েও কোনো অংশে কম নয় এই রাতের গুরুত্ব।
-
ইসলামের অনন্য তারকা ইমাম সাজ্জাদ (আ)'র শুভ জন্মদিন
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:২৯১৪০৩ চন্দ্র-বছর আগে ৩৮ হিজরির ৫ ই শা'বান তথা খৃষ্টীয় ৬৫৮ সালের চৌঠা জানুয়ারি মদিনায় জন্ম গ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত আলী ইবনে হুসাইন (আ.)।জাইনুল আবেদিন ছিল তাঁর উপাধি যার অর্থ সাধকদের অলঙ্কার বা সৌন্দর্য। ইমাম হুসাইন (আ.)’র পুত্র ইমাম জাইনুল আবেদিনের মূল নাম হল আলী। অত্যধিক সিজদার জন্য তিনি ইমাম সাজ্জাদ নামেও খ্যাত।
-
কারবালার 'শেরনর' হযরত আব্বাসের জন্ম-বার্ষিকী
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:০২কারবালার 'শেরনর' হযরত আব্বাসের ১৪১৬তম জন্ম-বার্ষিকী। ১৪১৬ চন্দ্রবছর আগে ২৬ হিজরির ৪ শাবান পবিত্র মদীনায় জন্ম নিয়েছিলেন মহান কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী নেতা হযরত আবুল ফজল আব্বাস (আ.)। বিশ্বব্যাপী পালন করা হয় তাঁর পবিত্র জন্ম-বার্ষিকী। এই মহামানবের জন্মদিন ইসলামী ইরানে ‘রুজই জানবজান’ বা যুদ্ধাহতদের দিবস হিসেবেও পালিত হয়।
-
মানবজাতির চিরন্তন গৌরব ইমাম হুসাইন (আ)'র জন্ম-বার্ষিকী
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১১:৪৫হিজরি চতুর্থ সনের তৃতীয় শা’বান গোটা মানবজাতি ও বিশেষ করে, ইসলামের ইতিহাসের এক অনন্য ও অফুরন্ত খুশির দিন তথা কারবালা বিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইনের (আ) জন্মদিন । কারণ,এই দিনে ত্রিভুবনকে আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় দ্বিতীয় নাতি এবং ইসলামের চরম দূর্দিনের ত্রাণকর্তা ও শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.)।
-
মহানবীর (সা) রিসালাতের আনুষ্ঠানিক মিশন শুরুর ১৪৫৭ তম বার্ষিকী
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০৮:৫৮সালাম ও শুভেচ্ছা নিন। 'মহানবীর (সা) রিসালাতপ্রাপ্তির ১৪৫৭ তম বার্ষিকী' শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ উপলক্ষে সবাইকে আবারো জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। মহানবীর (সা) রিসালাতপ্রাপ্তির মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ঘটনা ১৪৫৬ বছর পেরিয়ে ১৪৫৭ তম বার্ষিকীতে উপনীত হল। মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা এ দিবসটি স্মরণ করতে পারছি এবং এ উপলক্ষে কিছু কথা বলার সুযোগ পেয়েছি।
-
মজলুম ইমাম মুসা কাযিমের (আ.) শাহাদাত ও তাঁর নানা অলৌকিকতা
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১৪:২৮১৮৩ হিজরির ২৫ রজব (খ্রিস্টিয় ৭৯৯ সনে) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইত (আ.) ও নিষ্পাপ ইমামকুলের অন্যতম সদস্য হযরত ইমাম মুসা কাযিম (আ.) শাহাদাত বরণ করেন। বিশ্বব্যাপী পালন করা হয় তাঁর শাহাদাত বার্ষিকী। ইরানেও হযরত ইমাম মুসা কাযিম (আ.)'র শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
-
মহামানবী নবী-নাতনী যাইনাব (সা.আ)'র ওফাত বার্ষিকী
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৫:১৬আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) ও নবীনন্দিনী হযরত ফাতিমা (সা.)'র কন্যা হযরত যাইনাব (সা.) ইসলামের ইতিহাসে যে গৌরবময় অবদান রেখেছেন তা তাঁর ভাই হযরত ইমাম হোসাইন (আ.)'র মহাবিপ্লবেরই ধারাবাহিকতার সূত্রে একসঙ্গে গাঁথা। তাই ভাইয়ের বীরত্বগাঁথার পাশেই স্থান পেয়েছে যাইনাব (সা.)'র অনন্য কীর্তিগাঁথা।
-
হযরত আলী (আ.): মহানবীর (সা) প্রিয়তম শ্রেষ্ঠ উত্তরসুরি
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১৩:৩১পবিত্র ১৩ রজব তথা আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি অশেষ শুভেচ্ছা ও প্রাণঢালা মুবারকবাদ। হযরত আলী-আ. ছিলেন বিশ্বনবী (সা.)'র পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি ছিলেন মহানবীর (সা) পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরি।