বিজিবি-বিএসএফ গোলাগুলি-‘বাংলাদেশের সাবধানতা অবলম্বন করা উচিৎ
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৯ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশ:
- চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার: প্রথম আলোসহ প্রায় সব পত্রিকার অনলাইনেই এসেছে খবরটি
- চট্টগ্রামে হকার্স মার্কেটে আগুন,শতাধিক দোকান পুড়ে ছাই: ডেইলি স্টার
- রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর: ইত্তেফাক
- বিজিবি-বিএসএফ গোলাগুলি-‘বাংলাদেশের সাবধানতা অবলম্বন করা উচিৎ: মানব জমিন
- কেউ কেউ নতুন করে উগ্রবাদে জড়াচ্ছে : মনিরুল: নয়া দিগন্ত
ভারতের খবর:
- বিশ্বব্যাঙ্ক থেকে রিজার্ভ ব্যাঙ্ক, সবার হিসেবেই ভারতের সম্ভাব্য বৃদ্ধির হারে নাটকীয় পতন: আনন্দবাজার পত্রিকা
- ভারতে প্রতি বছর অপুষ্টির বলি ৬৯% শিশু,চাঞ্চল্যকর রিপোর্ট ইউনিসেফের: সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা-এবার বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
চট্টগ্রামে হকার্স মার্কেটে আগুন,শতাধিক দোকান পুড়ে ছাই: ডেইলি স্টার
পত্রিকাটি জানিয়েছে, বন্দর নগরী চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান।
ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে জহুর হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পার্শ্ববর্তী জালালাবাদ মার্কেটেও ছড়িয়ে পড়ে। আগুনে দুটি মার্কেটেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল জানান,আগুনে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও কাপড়ের গোডাউন পুড়ে গিয়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন। ৩ থেকে ৪ ঘণ্টার আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার: প্রথম আলো
চট্টগ্রাম নগরের বন্দর এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বন্দর থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত দুজন হচ্ছে মো. আরিফ (৩৫) এবং তাঁর চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা। বন্দর থানাধীন নিমতলা এলাকায় তিন তলা ভবনের নিচ তলার একটি ঘরে থাকতেন তারা। সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছেন।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
ইত্তেফাক এই খবরে জানিয়েছে, জার্মান সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ ভূমি রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনতাত্ত্বিক সুবিধা এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণের জন্য জার্মান উদ্যোক্তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
বিজিবি-বিএসএফ গোলাগুলি-‘বাংলাদেশের সাবধানতা অবলম্বন করা উচিৎ: বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন / মানব জমিন
পত্রিকাটি লিখেছে: সীমান্তে বিজিবি ও বিএসএফের গোলাগুলির ঘটনায় বাংলাদেশের সাবধানতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন,এ ধরনের ঘটনায় ভারতীয় সেনাদের উপরের মহল থেকে যতই নির্দেশনা আসুক না কেন দেখা যায় যে নীচের স্তরের ভারতীয় সৈন্যরা তাদের সিদ্ধান্তই নিয়ে থাকে। সেই জাযগায়টায় আমাদের সাবধান থাকেতে হবে যাতে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এম সাখাওয়াত হোসেন আরো বলেন, সীমান্তে এ ধরনের ভুল বোঝাবুঝি হয়েই থাকে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু ঘটলেই ভারত তা ফলাও করে সেটা প্রচার করে। অথচ আামদের দেশে বিরুদ্ধে ভারত কিছু করলে আমাদের গণমাধ্যম সেটা সেভাবে প্রচার করেনা বা করতে দেয়া হয় না।
কেউ কেউ নতুন করে উগ্রবাদে জড়াচ্ছে : মনিরুল / নয়া দিগন্ত
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন,বর্তমানে যেসব উগ্রবাদী গ্রেফতার হচ্ছেন তাদের কেউ কেউ আগে থেকেই উগ্রবাদে সম্পৃক্ত ছিলেন আবার কেউ কেউ নতুন করে এতে জড়িয়েছেন। আরও অনেক পত্রিকায় এসেছে খবরটি।
এবার ভারতের বিস্তারিত কিছু খবর তুলে ধরছি
বিশ্বব্যাঙ্ক থেকে রিজার্ভ ব্যাঙ্ক,সবার হিসেবেই ভারতের সম্ভাব্য বৃদ্ধির হারে নাটকীয় পতন:আনন্দবাজার পত্রিকা
কেন্দ্রীয় সরকার বা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় কেন্দ্রের ক্ষমতায় আসীন ভারতীয় জনতা পার্টি বলছে— সব ঠিকই আছে। চিন্তার কোনও কারণ নেই। কিন্তু ভারতের আর্থিক বিকাশ নিয়ে,বিশ্বব্যাঙ্ক থেকে শুরু করে এ দেশের রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত যে হিসেব দিচ্ছে তা যথেষ্টই উদ্বেগজনক। কয়েক মাস আগে পর্যন্তও যে সব বড় বড় আর্থিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এ দেশের উন্নয়নের গতি নিয়ে প্রবল আশাবাদী ছিল,তারা হঠাত্ উল্টো সুর গাইতে শুরু করে দিয়েছে। চলতি আর্থিক বছরের শুরুতে,অর্থাত্ গত এপ্রিল মাসে বিশ্বব্যাঙ্ক ঘোষণা করেছিল— শেষ দু’বছরের নিম্নগতি সামলে এ বছর ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে যাচ্ছে ৭.৫ শতাংশ। কিন্তু ছ’মাস কাটতে না কাটতে সেই হিসেব তারা নামিয়ে এনেছে ৬ শতাংশে।
ভারতে প্রতি বছর অপুষ্টির বলি ৬৯% শিশু,চাঞ্চল্যকর রিপোর্ট ইউনিসেফের: সংবাদ প্রতিদিন
ভারতে প্রতি বছর অপুষ্টির কারণে অন্তত ৬৯ শতাংশ শিশুর (বয়স পাঁচ বছরের নিচে) মৃত্যু হয়। ইউনিসেফের রিপোর্ট অন্তত সেটাই দাবি করছে। ‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন,২০১৯’ শীর্ষক রিপোর্টটি আরও জানাচ্ছে যে,দেশের মাত্র ২১ শতাংশ শিশুর খাদ্যতালিকায় বিবিধ এবং সুষম আহারের যথাযথ সমন্বয় মেলে। পুষ্টির অভাবে অধিকাংশ শিশুই নানা ধরনের জটিল রোগে ভোগে। আর সেই তালিকায় ‘বড়দের রোগ’ও রয়েছে। ইউনিসেফের রিপোর্ট বলছে,ভারতে প্রতি দু’জন মহিলার মধ্যে একজন রক্তাল্পতায় ভোগেন।
পার্সটুডে/নাসির মাহমুদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।