-
ইসরাইল এবং ইউক্রেন এক নয়: জোসেফ বোরেল
এপ্রিল ১৮, ২০২৪ ০৭:২৪ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরাইলকে সমর্থন দিয়েছে ঠিক একইভাবে সমর্থন প্রত্যাশা করা ইউক্রেনের উচিত হবে না। কারণ দুটি পরিস্থিতি এক রকম নয়।
-
ইউক্রেনের জন্য সহায়তা বিল ভোটাভুটিতে দেবেন মার্কিন হাউস স্পিকার
এপ্রিল ১৬, ২০২৪ ১২:৩৮মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য নতুন যে বিল উত্থাপন করা হয়েছে তা তিনি চলতি সপ্তাহে ভোটাভুটিতে দেবেন। গতকাল (সোমবার) আমেরিকার কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু বিদ্যুৎ স্থাপনা ধ্বংস
এপ্রিল ১১, ২০২৪ ১৫:১৩ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বহু বিদ্যুৎ স্থাপনার ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলা কিয়েভের জ্বালানি অবকাঠামোর ওপর চাপ বাড়িয়েছে।
-
‘মার্কিন কংগ্রেস সামরিক সহায়তা না দিলে ইউক্রেন রাশিয়ার কাছে হেরে যাবে’
এপ্রিল ০৮, ২০২৪ ০৭:৫৮ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন কংগ্রেস যদি তার দেশকে নতুন করে সামরিক সহায়তার অনুমোদন না দেয় তাহলে রাশিয়ার কাছে ইউক্রেন হেরে যাবে।
-
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে: জেলেনস্কি
এপ্রিল ০৭, ২০২৪ ০৯:৩০ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া তার দেশের বিরুদ্ধে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে গেলে তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অচিরেই ফুরিয়ে যাবে।
-
‘ইউক্রেনে সেনা পাঠানোর পরিণতি হবে খুবই খারাপ’
এপ্রিল ০৪, ২০২৪ ১৪:২৪ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেনে ফ্রান্স যদি সেনা পাঠায় তাহলে তার পরিণতি হবে খুবই খারাপ। গতকাল (বুধবার) এক টেলিফোন আলাপে শোইগু ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে এই হুঁশিয়ারি দিয়েছেন।
-
‘ইউক্রেনে আমাদের যুদ্ধবিরতি দরকার’
মার্চ ৩০, ২০২৪ ১৪:৩৯হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনই যুদ্ধবিরতির সময়। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অস্ট্রিয়ার সাবেক চ্যান্সেলর উল্ফগ্যাং শুসেলের সাথে সাক্ষাতের সময় অরবান একথা বলেন।
-
রাশিয়ার অর্থে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ মেনে নেবে না মস্কো: ক্রেমলিন
মার্চ ২২, ২০২৪ ১৬:০২ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার আটকে দেয়া সম্পদ থেকে লব্ধ সুদের অর্থ ব্যবহার করে যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তবে মস্কো তার স্বার্থ রক্ষা করতে পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
-
ইউক্রেনের প্রতি সমর্থন অস্ত্র সহযোগিতার চেয়ে বেশি কিছু হতে পারে: ফ্রান্স
মার্চ ২২, ২০২৪ ১৫:৩৭ফ্রান্সের সেনাপ্রধান জেনারেল থিয়েরি বার্খার্ড রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাশ্চাত্য ইউক্রেনকে শুধুমাত্র অস্ত্র সরবরাহ করে বসে থাকবে এমনটি ভাবা মস্কোর উচিত হবে না। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাজনৈতিক ইস্যুতে এই বিরল মন্তব্য করেছেন।
-
‘ন্যাটো জোটের সেনাদের ইউক্রেনে মোতায়েন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে’
মার্চ ১৭, ২০২৪ ১০:৩৩ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদেরকে যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় তাতে সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনে সেনা মোতায়েন করবে- এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।